SBICentral Government Government Jobs 

২০০০ প্রবেশনারি অফিসার নিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: প্রবেশনারি অফিসার পদে ২০০০ জনকে নিচ্ছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। কাজ করতে হবে দেশের যে কোনও অংশে।

প্রবেশনারি অফিসার: মোট শূন্যপদ ২০০০। এরমধ্যে সাধারণ ৮১০, তপশিলি জাতি ৩০০, তপশিলি উপজাতি ১৫০, ওবিসি ৫৪০, আর্থিকভাবে দুর্বল ২০০ এবং এসবের মধ্যে থেকে শারীরিক প্রতিবন্ধী ১৩৬)।

কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও ডিসিপ্লিনের গ্রাজুয়েট ডিগ্রিধারী অথবা কেন্দ্রীয় সরকার স্বীকৃত সমতুল ডিগ্রিধারী হতে হলে আবেদন করতে পারেন। যাঁরা গ্রাজুয়েশনের চূড়ান্ত বছরে/ সেমিস্টারের ছাত্র-ছাত্রী তাঁরাও আবেদন করতে পারেন। তবে তাঁরা যদি ইন্টারভিউয়ে ডাক পান তাহলে, তাঁরা যে ৩১ ডিসেম্বর, ২০২০-র মধ্যে গ্র্যাজুয়েশন পাস করেছেন তার প্রমাণপত্র ইন্টারভিউয়ের সময় দাখিল করতে হবে। মাইনে ২৩,৭০০ – ৪২,০২০ টাকা। বেসিক পে ২৭,৬২০ টাকা।

১-৪-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে।কাজেই জন্ম হতে হবে ১-৪-১৯৯৯ থেকে ২-৪-১৯৯০ তারিখের মধ্যে। তফশিলিরা ৫, ওবিসি (এনএলসি)-রা ৩, তপশিলি-প্রতিবন্ধীরা ১৫, ওবিসি-প্রতিবন্ধীরা ১৩ এবং সাধারণ-প্রতিবন্ধীরা ১০ বছর এবং প্রাক্তন সমরকর্মীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন।

যোগ্য প্রার্থীদের অনলাইনে রেজিস্টার করতে হবে। প্রার্থিবাছাই হবে তিনটি পর্যায়ে পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে। যাঁরা প্রথম পর্যায়ে সফল হবেন তাঁদেরকে দ্বিতীয় পর্যায়ে এবং যাঁরা দ্বিতীয় পর্যায়ে সফল হবেন তাদেরকে তৃতীয় পর্যায়ের জন্য ডাকা হবে।

প্রিলিমিনারি পরীক্ষার কল লেটার ডাউনলোড করতে পারবেন ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে। অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা হবে ৩১ ডিসেম্বর ২০২০, এবং ২, ৪, ও ৫ জানুয়ারি ২০২১ তারিখে। অনলাইন প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হতে পারে জানুয়ারির তৃতীয় সপ্তাহে।

দ্বিতীয় পর্যায়ে অনলাইন মেইন পরীক্ষা হবে ২৯ জানুয়ারি ২০২১ তারিখে। এই পরীক্ষার কল লেটার ডাউনলোড করতে পারবেন ২০২১ সালের জানুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে। ফল প্রকাশিত হবে ফেব্রুয়ারি মাসের তৃতীয়/ চতুর্থ সপ্তাহে।

তৃতীয় পর্যায়ে ইন্টারভিউ বা ইন্টারভিউ এবং গ্রুপ এক্সেসাইজ হবে ২০২১ সালের ফেব্রুয়ারি/ মার্চ মাসে। এর ডাউনলোড করতে পারবেন ফেব্রুয়ারি মাসের তৃতীয়/ চতুর্থ সপ্তাহ থেকে।

প্রি-এক্সাম ট্রেনিং হবে এবছরের ডিসেম্বর মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে। এর কল লেটার ডাউনলোড করতে পারবেন ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে।

সাধারণ/ আর্থিকভাবে দুর্বল প্রার্থীরা সর্বাধিক ৪ বার, সাধারণ/ আর্থিকভাবে দুর্বল- প্রতিবন্ধী প্রার্থীরা, ওবিসি প্রার্থীরা এবং ওবিসি-প্রতিবন্ধী প্রার্থীরা সর্বাধিক ৭ বার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। তপশিলি-প্রতিবন্ধীরা যতবার খুশি পরীক্ষা দিতে পারেন।

এডিটিং/ মডিফিকেশন-সহ অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে ৪ ডিসেম্বরের মধ্যে। দরখাস্তের ফি দেবেন ৪ ডিসেম্বরের মধ্যে।

দরখাস্তের ফি বাবদ দিতে হবে সাড়ে ৭৫০ টাকা। তফশিলি বা শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না। ফি দেবেন ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে।

দরখাস্ত করবেন অনলাইনে https://bank.sbi/careers বা https://www.sbi.co.in/careers ওয়েবসাইটের মাধ্যমে ৪ ডিসেম্বরের মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকা চাই। আরও বিস্তারিিত তথ্য পাবেন পিডিএফে। বিজ্ঞপ্তি নং CRPD/ PO/ 2020-21/ 12.

পিডিএফ ডাউনলোড করতে কলিক করুন: এখানে

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment