ভিটামিনে ভরপুর ও পুষ্টিগুণে অতুলনীয়- পালং শাক

spinach and vitamin

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: শীতে সুস্থ থাকতে পালং শাকের জুড়ি মেলা ভার। ভিটামিনে ভরপুর ও পুষ্টিগুণে অতুলনীয়। পুষ্টিবিদরা বলছেন, খাওয়ার পাতে সবুজ শাক-সবজি রাখা জরুরি। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডাক্তার আর পুষ্টিবিদরা এই নিদান দিয়ে থাকেন। খাওয়ার পাতে পালং শাক এড়িয়ে চলেন অনেকেই। এক আঁটি শাকে এমন কিছু রয়েছে যা বিশেষ উপকারী। পালং শাক হল- ভিটামিন আর পুষ্টিগুণে ভরপুর। চোখ, মস্তিষ্ক, হার্ট সহ শরীরের সব কিছুকে ভাল রাখে পালং শাক। এর যা যা গুণ রয়েছে তা জেনে নেওয়া যাক। পালং শাকে রয়েছে ভিটামিন -এ, ক্যারোটিনের মতো অ্যান্টিঅক্সিড্যান্ট, যা মস্তিষ্ক ভালো রাখতে সহায়তা করে। রক্তচাপ বেড়ে গেলে ভাতের সঙ্গে একটু পালং শাক খেলে উপকার পাওয়া যায়। রক্তচাপ কমাতে এই শাক অতুলনীয়। এই শাকে যে নাইট্রেট রয়েছে তা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
পালং শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে। এটি রক্তাল্পতায় দারুণ কাজ দেয়। পালং শাক বা পালং শাকের জুস খেলে রক্তে আয়রন বৃদ্ধি পায়।
পালং শাককে লোহার খনি বলা হয়ে থাকে। আবার পালং শাকে ক্যারোটিন থাকে। লুটেইন ও জিয়াজ্যান্থিনও রয়েছে। নিয়মিত পালং শাক খেলে চোখের নানা রকম অসুখ দূর হয়। এমনকী চোখের সম্ভাবনা অনেক কমে যায়।
ক্যালসিয়াম, পটাসিয়াম, সোডিয়াম, ভিটামিন সি, আয়রন, জিঙ্ক, ভিটামিন এ সহ নানা উপাদান রয়েছে। বিবিধ উপাদান রয়েছে পালং শাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *