কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক:করোনা সংক্রমণ কমলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। আজ দুপুরে বিকাশ ভবনে এসে শিক্ষা দপ্তরের দায়িত্বভার গ্রহণ করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। করোনা থেকে সুস্থ হওয়ার পর আজ দায়িত্বভার গ্রহণ করলেন তিনি। সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল হচ্ছে না, করোনার সংক্রমণ কমলে তারপর পরীক্ষা নেওয়া হবে। এ বিষয়ে তিনি আরও জানান,এই দুটি পরীক্ষা মাধ্যমিক শিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ও মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে খুব দ্রুত জানানো হবে।
করোনা সংক্রমণ কমলেই মাধ্যমিক -উচ্চমাধ্যমিক পরীক্ষা: শিক্ষামন্ত্রী

