মধ্যশিক্ষা পর্ষদের ছুটির তালিকা
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ছুটির তালিকা প্রকাশ। মধ্যশিক্ষা পর্ষদ আগামী বছরের স্কুলের নমুনা ছুটির তালিকা প্রকাশ করেছে। এ বিষয়ে জানা গিয়েছে, এবার ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিবস, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিবস ও বিরসা মুণ্ডা জন্মদিবসে স্কুল ছুটি দেওয়া হয়েছে। এক্ষেত্রে উল্লেখ করা যায়, এই ৩টি ছুটি সারা বছরে প্রায় ৬৫টি ছুটির মধ্যেই অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানা যায়।

