Anganwadi WorkersMiscellaneous Trending News 

বেতন বাড়ল শিক্ষা সহায়িকা ও সুপারভাইজারদের

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ রাজ্য পুরসভাগুলির শিক্ষা সহায়িকা ও সুপারভাইজারদের বেতন বাড়ল। সূত্রের খবর, অর্থদপ্তর থেকে অর্ডার জারি করে বেতন বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। এছাড়া ওইসব কর্মীদের পুজোর বোনাস দেওয়ার কথাও জানানো হয়েছে। সূত্রের আরও খবর, পুর ও নগরোন্নয়ন দপ্তরের অধীনে প্রায় ৩ হাজার ৬০০ জন শিক্ষা সহায়িকা এবং ৭০ জন অ্যাকাডেমিক সুপারভাইজার রয়েছেন।
উল্লেখ্য, শিক্ষা সহায়িকাদের পূর্বে বেতন ছিল ৬ হাজার ২০০টাকা এবং ৭ হাজার ৮০০ টাকা ছিল সুপারভাইজারদের বেতন। তবে নতুন নিয়মে তা বেড়েছে। এই বেতন মূলত কার্যকর হবে ২০১৯ সাল থেকে এমনটাই জানা যায়। এক্ষেত্রে আরও জানা যায়, তাঁরা তাঁদের বকেয়া টাকা পেয়ে যাবেন। পাশাপাশি ৪ হাজার ২০০ টাকা করে বোনাসও দেওয়া হবে বলে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment