d sivanMiscellaneous 

একুশ শতকেও বন-জঙ্গল পেরিয়ে ছুটেছেন রানার ডি সিভান

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ রানার চলেছে তাই ঝুম-ঝুম ঘন্টা বাজছে রাতে।… সুকান্ত চলে গিয়েছেন অনেক দিন আগে। হেমন্তের সূর্য অস্তমিত। কিন্তু আজও রয়ে গিয়েছে সুকান্ত -হেমন্ত যুগলবন্দির অমর সৃষ্টির রানার। জানা গিয়েছে, ডি সিভান নামে এক পোস্টম্যান রোজ ১৫ কিমি পথ অতিক্রম করে চিঠি পৌঁছে দিতেন। মানুষের সব দুঃখ, কষ্ট, খুশি ও আনন্দ তাঁর ঝুলিতে থেকেছে প্রতি সময়েই। তামিলনাড়ুর গ্রাম থেকে পাড়ায় পাঁয়ে হেঁটেই চিঠি পৌঁছে দিয়েছেন তিনি।দীর্ঘ ৩০ বছর পর দায়িত্বের সঙ্গে কর্তব্য পালনের পর অবসর গ্রহণ করলেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর কাজের ভূয়সী প্রশংসা পেয়েছে।উল্লেখ্য, তাঁর এই কাজের জন্য তাঁকে ঘন বন, পিচ্ছিল নদী স্রোত সহ দুর্গম পথ অতিক্রম করতে হয়েছে। আইএএস অফিসার সুপ্রিয়া সাহু টুইটারে এই পোস্টম্যানের প্রশংসা করে টুইটারে জানিয়েছেন , “পোস্টম্যান ডি সিভান কুন্নুরের দুর্গম অঞ্চলে চিঠি পৌঁছে দেওয়ার জন্য ঘন বনাঞ্চল দিয়ে প্রতিদিন ১৫ কিমি রাস্তা পাড়ি দিতেন।গত সপ্তাহে অবসর নেওয়ার আগে অবধি তিনি বুনো- হাতি, ভাল্লুক দের তাড়া খেয়ে পিচ্ছিল জলপ্রপাত পেরিয়ে ৩০ বছর ধরে নিষ্ঠার সাথে তাঁর দায়িত্ব পালন করেছেন।” টুইটারে এই পোস্ট এখন রীতিমতো ভাইরাল হয়েছে। এখন ১২ হাজার রিটুইট হয়েছে। ৬১,০০০ টি লাইকও পেয়েছে পোস্টটি।

Related posts

Leave a Comment