কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ গত একমাসের মধ্যে ২৮ জন নাবালক-নাবালিকাকে উদ্ধার করল আরপিএফ। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, রেলের সম্পত্তি ধ্বংস, রেলের মাল-পত্র চুরি সহ বিভিন্ন অপরাধের কারণে দক্ষিণ-পূর্ব রেলের আরপিএফ ২৮ জন অপরাধীকে গ্রেফতার করল। ওই রেল সূত্রে আরও খবর, অপরাধীদের কাছে প্রায় ৮৫ হাজার টাকার মতো সামগ্রী উদ্ধার করেছে রেল পুলিশ। আবার বিনা টিকিটে ভ্রমণের কারণে ১১৬ জন যাত্রীর কাছ থেকে প্রায় ৬০ হাজার টাকা জরিমানা বাবদ আদায় করেছে আরপিএফ।
দক্ষিণ-পূর্ব রেলের সম্পত্তি রক্ষায় তৎপর আরপিএফ

