Reserve Bank-7Miscellaneous 

ঋণনীতিতে সুদের হার অপরিবর্তিত

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : সুদের হার একই, রেকর্ড সূচকের। সূত্রের খবর, মূল্যবৃদ্ধির হার চড়া থাকায় বছরের শেষ ঋণনীতিতেও সুদের হার অপরিবর্তিত রেখেছে শীর্ষ ব্যাঙ্ক। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, পারিপার্শ্বিক অবস্থার ভিত্তিতে তারা চলতি অর্থবর্ষে জিডিপি সঙ্কোচনের পূর্বাভাস ৭.৫ শতাংশে নামতেই আরও চড়া হল শেয়ার বাজার। জানা গিয়েছে, এই প্রথম ৪৫,০০০-এর গণ্ডিও ছাড়িয়েছে সেনসেক্স। ৪৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়াল রেকর্ড ৪৫,০৭৯.৫৫ অঙ্কে। নিফটিও ১২৪.৬৫ পয়েন্ট বেড়ে নজির গড়ে থামল ১৩,২৫৮.৫৫ অঙ্কে। অন্যদিকে কর্পোরেট সংস্থাকে ব্যাঙ্ক খুলতে সম্মতি নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের কমিটির প্রস্তাবে দেশ তোলপাড় হয়, তা খারিজ করেছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। এক্ষেত্রে তাঁর দাবি, একে রিজার্ভ ব্যাঙ্কের মত বলা চলে না।

Related posts

Leave a Comment