baby hilsaMiscellaneous 

বর্ষার বাজারে এখনও অমিল জলের রুপোলি শস্য

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ বাজারে সেভাবে দেখা মিলছে না বড় ইলিশ।দেখা পাওয়া যাচ্ছে শুধুই খোকা ইলিশ।এর ফলে ছোট ইলিশই বেশি দামে বিক্রি হচ্ছে রাজ্যের বিভিন্ন বাজারগুলিতে।এক্ষেত্রে বিক্রেতারা জানিয়েছেন, নতুন ইলিশ উঠছে কম। ফলে বাজারে আসছেও কম।যা পাওয়া যাচ্ছে, তার দামও অনেক বেশি।বর্ষার সময়ে বাঙালির কাছে বড় প্রত্যাশা ইলিশকে ঘিরে। মাঝারি বা বড় ইলিশ বাজারে না আসায় শুধুই খোকা ইলিশের ভিড়। বিক্রেতারা তা বিকোচ্ছে চড়া দামে।সম্প্রতি কিছু ট্রলার ভিড়েছে ইলিশ নিয়ে। এখনও অনেক ট্রলার আসা বাকি।

Related posts

Leave a Comment