IAS officer Rajib KumarMiscellaneous Trending News 

দেশের মুখ্য নির্বাচন কমিশনার পদে বসলেন রাজীব কুমার

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: দেশের নতুন মুখ্য নির্বাচন কমিশনার হলেন রাজীব কুমার। সূত্রের খবর, মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন প্রাক্তন অর্থসচিব ও অবসরপ্রাপ্ত আইএএস অফিসার রাজীব কুমার। অশোক লাভাসার স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

উল্লেখ্য, ১৯৮৪ সালের ব্যাচের ঝাড়খণ্ড ক্যাডারের অফিসার ছিলেন রাজীব কুমার। এবছরের ২৯ এপ্রিল অর্থসচিবের পদে কর্মরত অবস্থায় অবসর গ্রহণ করেন তিনি। এরপর ৩ বছরের জন্য পাবলিক এন্টারপ্রাইজ সিলেকশন বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োজিত হন। পাশাপাশি জন-পরিষেবা সংক্রান্ত নীতি প্রণয়ন এবং প্রশাসন সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে প্রায় ৩০ বছর কাজ করার অভিজ্ঞতাও রয়েছে ঝাড়খণ্ড ক্যাডারের এই অফিসারের।

সূত্রের আরও খবর, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের ভাইস প্রেসিডেন্ট পদে যোগ দেওয়ার জন্য গত মাসের প্রথমদিকেই পদত্যাগ করেছিলেন অশোক লাভাসা। তিনিই দেশের দ্বিতীয় মুখ্য নির্বাচন কমিশনার যিনি মেয়াদ ফুরনোর আগেই নিজের পদ থেকে ইস্তফা দিলেন। এবার সেই পদেই বসলেন রাজীব কুমার।

Related posts

Leave a Comment