BECILCentral Government Government Jobs 

৩৮ ম্যানেজার, অ্যাকাউন্ট্যান্ট, এলডিসি, অ্যাটেন্ড্যান্ট নিচ্ছে বিইসিআইএল

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ন্যাশনাল কনজুমার্স ফেডারেশন অব ইন্ডিয়া লিমিটেড (এনসিসিএফ) হেডকোয়ার্টার এবং এর রিজিওনাল অফিসগুলিতে বিভিন্ন পদে নিয়োগের জন্য ৩৮ জনকে বাছাই করবে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বিইসিআইএল)। নিয়োগ হবে চুক্তিতে। মহিলা/ পুরুষ উভয়েই আবেদন করতে পারেন।

ডেপুটি ম্যানেজার (এ/সি): শূন্যপদ ১টি। কমার্সের ডিগ্রিধারী প্রার্থীরা সিএ/ আইসিডব্লুএ হলে আবেদন করতে পারেন। সঙ্গে থাকতে হবে কোনও নামী কমার্শিয়াল আন্ডারটেকিংয়ে preparing budget exercising financial control and budget expenditure -এ অন্তত ৭ বছরের অভিজ্ঞতা। বয়স হতে হবে ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে থোক ৩৫,০০০ টাকা। নিয়োগ হবে নতুন দিল্লির হেড অফিসে।

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এ/সি): শূন্যপদ ১টি। অন্তত দ্বিতীয় শ্রেণির বি কম পাশ হতে হবে। সঙ্গে কোনও নামী commercial organization or coop instt.-এ দায়িত্বশীল পদে অন্তত ৭ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে থোক ৩০,০০০ টাকা। নিয়োগ হবে নতুন দিল্লির হেড অফিসে।

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার: শূন্যপদ ১টি। যে কোনও শাখার গ্র্যাজুয়েট সংশ্লিষ্ট কাজে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে থোক ৩০,০০০ টাকা। নিয়োগ হবে নতুন দিল্লির হেড অফিসে।

অ্যাকাউন্ট্যান্ট: শূন্যপদ ২২টি। এম কম পাশ ও সঙ্গে ২ বছরের অভিজ্ঞতা। সিএ (ইন্টার্ন)/ আইসিডব্লুএআই পাশ হলে অগ্রাধিকার। বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। ২২টি শূন্যপদের মধ্যে ৯টির ক্ষেত্রে পারিশ্রমিক মাসে ২১,৬০৬ টাকা। নিয়োগ হবে কলকাতা, এইচও দিল্লি, দিল্লি, পুনা, মুম্বই, চেন্নাই এবং নাহপুরে। বাকি ১৩টির ক্ষেত্রে পারিশ্রমিক মাসে ১৯,৮৬৪ টাকা। নিয়োগ হবে গুয়াহাটি, ভূবনেশ্বর, পাটনা, চণ্ডীগড়, ভোপাল, রাইপুর, ভিওয়ানি, কোচি, রাঁচি, ভাইজাক, জয়পুর, জম্মু এবং শ্রীনগরে।

লোয়ার ডিভিশন ক্লার্ক: শূন্যপদ ১০টি। যে কোনও শাখার গ্র্যাজুয়েট হতে হবে এবং সঙ্গে ৬ মাসের কম্পিউটার কোর্সের ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে। ওয়ার্ড প্রসেসিং এবং স্প্রেডশিটে ১ বছরের অভিজ্ঞতা থাকলে ভাল। বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে। ১০টি শূন্যপদের মধ্যে ৯টির ক্ষেত্রে পারিশ্রমিক মাসে ১৯,৮৬৪ টাকা। নিয়োগ হবে এইচও দিল্লি, দিল্লি, হায়দরাবাদ এবং কানপুরে। ১টি শূন্যপদের ক্ষেত্রে পারিশ্রমিক ১৮,০৭০ টাকা। নিয়োগ হবে দেরাদুনে।

অফিস অ্যাটেন্ড্যান্ট: শূন্যপদ ৩টি। মাধ্যমিক/ সমতুল পাশ এবং স্থানীয় ভাষা লিখতে, পড়তে এবং ইংরেজি ও হিন্দি জানলে অগ্রাধিকার। বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে। ৩টি শূন্যপদের মধ্যে ২টির ক্ষেত্রে পারিশ্রমিক মাসে ১৮,০৭০ টাকা। নিয়োগ হবে এইচও দিল্লিতে। ১টির ক্ষেত্রে পারিশ্রমিক মাসে ১৫,৪১৮ টাকা। নিয়োগ হবে চণ্ডীগড়ে।

ওপরে বলা নিয়ম এবং কাজের প্রয়োজন অনুযায়ী বাছাই করা হবে পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউ কীভাবে হবে তা পরে জানানো হবে। পরীক্ষা বা ইন্টারভিউয়ের যাতায়াতের খরচ পাবেন না।

রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি বাবদ জেনারেল, ওবিসি, মহিলা, প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের দিতে হবে ৭৫০ টাকা (একের অধিক পদে আবেদন করলে প্রতিটি অতিরিক্ত পদের জন্য আরও ৫০০ টাকা করে)। অন্যদিকে, রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি বাবদ তফশিলি, আর্থিকভাবে দুর্বল প্রার্থীদের দিতে হবে ৪৫০ টাকা (একের অধিক পদে আবেদন করলে প্রতিটি অতিরিক্ত পদের জন্য আরও ৩০০ টাকা করে)।

দরখাস্ত করবেন অনলাইনে www.becil.com বা https://becilregistration.com ওয়েবসাইটের কেরিয়ার লিঙ্কের মাধ্যমে, ২১ সেপ্টেম্বরের মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি থাকা চাই। দরখাস্ত করার আগে নিজের ছবি, সই, বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিক/ সমতুলের সার্টিফিকেট এবং (প্রযোজ্য হলে) কাস্ট সার্টিফিকেট ১০০ কেবি সাইজের মধ্যে স্ক্যান করে রাখবেন। দরখাস্ত করার সময় আপলোড করতে হবে। দরখাস্ত পূরণ করতে কোনও টেকনিক্যাল প্রবলেম হলে মেল করতে পারেন khuswindersingh@becil.com আইডিতে। টেকনিক্যাল বিষয় ছাড়া অন্য কোনও প্রশ্ন থাকলে মেল করতে পারেন hrsection@becil.com আইডিতে।

একাধিক শূন্যপদে আবেদন করতে পারেন তবে রেজিস্ট্রেশন করবেন একবারই। দরখাস্তের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন বিজ্ঞপ্তিতে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment