কোভিড ও আম্ফান নিয়ে রাজ্য সরকারের সমালোচনায় রাহুল সিনহা

Rahul Sinha

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদেশ্যে কয়েকটি প্রশ্ন তুলে ধরে সমালোচনায় সরব হন। এক্ষেত্রে তাঁর বক্তব্য এবং অভিযোগ, ‘আপনি বলেছিলেন যাঁরা ত্রাণ পেয়েছেন তাঁদের নামের তালিকা প্রকাশ করবেন। তাঁদের নাম কেন প্রকাশ করছেন না।’ পাশাপাশি কারা কারা ত্রাণের টাকা পেয়েছেন তাঁদের নাম ওয়েবসাইটে প্রকাশ করার আর্জিও জানান তিনি।

আম্ফান পরবর্তী পর্যায়ে অনেক মূল্যবান গাছ কাটা হয়েছে বলেও অভিযোগের তীর ছুঁড়েছেন। এছাড়া পঞ্চায়েত স্তর থেকে শুরু করে কত টাকার গাছ বিক্রি হয়েছে তার তালিকা প্রকাশ করার কথাও জানান রাহুল সিনহা। এক্ষেত্রে পরিসংখ্যান তুলে ধরে সাংবাদিকদের তিনি বলেন, ‘যে পরিমাণ গাছ কাটার টাকা পাওয়া গিয়েছে, তার পরিমাণ আনুমানিক ৬০০ কোটিরও ওপরে। সেই টাকা কতটা সরকার পেয়েছে তার হিসেব দিন।’ আবার করোনা পরিস্থিতির কথাও তুলে ধরে সরকারের সমালোচনায় সরব হন রাহুল সিনহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *