Proper use of timeMiscellaneous 

সঠিকভাবে সময়ের সদ্ব্যবহার

এখন সময় বদলেছে। তাই সময় ব্যবস্থাপনার কৌশলও বদলাতে হবে। সময়ের সদ্ব্যবহার করতে হবে সঠিকভাবে। সব সময় মনে রাখবেন, সময় হল- অদৃশ্য এক স্রোত, যা নিরন্তর প্রবাহিত হয়ে চলেছে। গোটা বিশ্বে পরিবর্তনের সাথে সাথে অনুসরণ করতে হবে বেশ কিছু নিয়মের। সময়ের সদ্ব্যবহার করার জন্য যে নিয়মগুলি মেনে চলা উচিত তা একনজর দেখে নিন।

প্রথমেই একটি লক্ষ্য নির্ধারণ করতে হবে। সেই স্পষ্ট লক্ষ্য থেকেই সামনের দিকে এগিয়ে চলতে হবে। সময় সঠিকভাবে ব্যবহার করতে না জানলে সমস্যা বাড়বে। ভুল দিকে সময় নষ্ট করবেন না। প্রতিদিনের পরিকল্পনা গ্রহণ করতে হবে। সেই নিয়মেই কাজ করতে হবে। দিনের শুরুতেই একটা কাজের তালিকা তৈরি করে নিতে হবে যাতে অযথা সময় নষ্ট না হয়। এরপর অগ্রাধিকার নির্ধারণ করতে হবে আপনাকেই। মাথায় রাখবেন, গুরুত্বপূর্ণ কাজগুলো প্রথমেই শেষ করে নিতে হবে। সুতরাং কাজকে তালিকা অনুযায়ী ভাগ করুন। অলসতা ত্যাগ করতে হবে। কাজ ফেলে রাখার অভ্যাস ত্যাগ করুন। প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করতে হবে।

শুধুমাত্র কাজে ডুবে থাকলেই হবে না। স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে। বিনোদন ও বিশ্রামের সমন্বয় দরকার। সুস্বাস্থ্যের জন্য শুধু কাজই নয়, পর্যাপ্ত বিশ্রাম নেওয়ারও প্রয়োজন রয়েছে। সব সময় মনে রাখবেন, সময় হলো অদৃশ্য স্রোত, যা নিরন্তর প্রবাহিত হচ্ছে। সময়ের সঠিক ব্যবহারই পারে একজন মানুষকে সফল করে তুলতে। প্রতিটি মুহূর্তকে কাজে লাগান আর অর্থপূর্ণ জীবন গড়ে তুলুন।

Related posts

Leave a Comment