লক্ষ্য থাক সামনে

Determination to build a career

লক্ষ্য সামনে থেকেও তা পূরণ করতে পারছো না। জীবনে সমস্যা বেড়েই চলেছে। স্বপ্ন পূরণ করতে হলে তোমাকেই আসরে নামতে হবে। কে কী বলবে বা কি মতামত দিচ্ছে তা নিয়ে ভাবনার দরকার নেই। তোমার পথে তোমাকেই চলতে হবে। ব্যর্থ হলেও হতাশ হলে চলবে না। সমাজ ও সমাজের মানুষ নিয়ে বেশি ভাবলে চলবে না। তোমার কাজ তোমাকেই করে যেতে হবে প্রতিষ্ঠিত হতে গেলে। সমাজের সবকিছুর ব্যাপারে চিন্তিত হলে হবে না। ইন্টারনেটের এই যুগে তোমার জীবনযাত্রা পরিবর্তন করতে হবে। পরিবর্তন এসেছে গোটা বিশ্বে।সমাজ বদলে যাচ্ছে অতি দ্রুত। হাতেরএক ক্লিকেই নাগালে চলে আসছে সমগ্র পৃথিবী। তোমার স্বপ্নের জীবন নিয়ে তোমাকেই ভেবে চলতে হবে। অন্যদের মতই এগিয়ে চলতে হবে। পিছুপা হলে চলবে না । প্রাপ্তবয়স্ক হওয়ার পরই নিজের স্বপ্ন পূরণে মন দিতে হবে। তোমার সামনে সব কিছু আছে। তবে তোমাকে থেমে থাকলে হবে না। শুধুমাত্র কিছু মানুষের কারণে থমকে গেলে চলবে না। নিজেকে দুর্বল ভাবলে চলবে না। স্বপ্নের পেছনে দৌঁড়াতে গেলে থেমে গেলে হবে না। সর্বশক্তি দিয়ে কোনও কিছুর তোয়াক্কা না করে স্বপ্নের পেছনে ছোটাই সাফল্যের মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *