ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষা পর্ষদের
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : প্রায় ১৬ হাজার টেট পাশ প্রার্থীকে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এ বিষয়ে আশ্বাস দিয়েছিলেন। সূত্রের খবর, এরপর ওই প্রার্থীদের অনলাইন নথি যাচাইয়ের জন্য ফর্ম পূরণের বিজ্ঞপ্তি দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এ বিষয়ে আরও জানা গিয়েছে, অনলাইন আবেদনপত্র www.wbbpe.org ওয়েবসাইটে পাওয়া যাবে। নথি যাচাইয়ের জন্য আবেদন করার শেষ তারিখ দেওয়া হয়েছে ১ ডিসেম্বর।

