Emotional Fan of EBMiscellaneous Trending News 

নবান্ন থেকে এলো বার্তা, পূর্ণ হল লাল-হলুদ সমর্থকদের মনোষ্কামনা

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: নতুন লগ্নিকারীর হাত ধরেই এ বার আইএসএল খেলবে ইস্টবেঙ্গল। বুধবার বিকেলে নবান্নতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ঘোষণা হল শতবর্ষে পা দেওয়া ইস্টবেঙ্গল ক্লাবের নতুন লগ্নিকারী সংস্থা “শ্রী সিমেন্ট”-এর নাম। ক্লাব ও নতুন সংস্থার এই যুগলবন্দীর ঘোষণা সরকারিভাবে হওয়ার পরেই ইস্টবেঙ্গল ক্লাবের সামনে ভিড় সমর্থকদের, যাঁদের মধ্যে প্রিয় দল আইএসএল খেলবে কিনা তা নিয়ে ৭২ ঘন্টা আগেও সংশয় ছিল। তারাই এদিন তাঁবুতে মিষ্টিমুখ করে বলে গেলেন “এ বার এই এস এল খেলবে ক্লাব। ট্রফি আনার জন্য নতুন লড়াই সামনে।”

অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, “বাংলায় নতুন দিগন্তের সূচনা হবে। বাংলা ছাড়া দেশের ফুটবল সম্পূর্ণ হয় না। অনিশ্চয়তার মেঘ কেটে গিয়ে নতুন সকাল এসে গিয়েছে। ইস্টবেঙ্গল সমর্থকদের আজ খুশির দিন। কারণ, তারা এ বার এই এস এলে খেলবেন। আর ঝঞ্জাট নেই। সমস্যা সমাধানের চেয়ে বড় খুশি আর কিছু হয় না।”

১০০ বছরে খেলার মাঠের ইতিহাসের মতো পিছিয়ে থেকেও এইএসএলএ খেলার জন্য লগ্নিকারী ছিনিয়ে এনেছে ইস্টবেঙ্গল ক্লাব। এ বার লগ্নিকারীর অভাবে এইএসএলের দরজা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল ইস্টবেঙ্গলের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আইএসএল কতৃপক্ষ মুকেশ আম্বানি, নীতা আম্বানির সম্মিলিত উদ্যোগে ও নেপথ্যে থেকে এটিকে-মোহনবাগানের সঙ্গে যুক্ত থেকেও সৌরভ গঙ্গোপাধ্যায়র ভূমিকার সহায়তায় হাতের বাইরে চলে যাওয়া সেই সুযোগ লাল-হলুদ শিবির ফিরে পেয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় তাদের লীগের সঙ্গে যুক্ত করতেও তৈরি আইএসএল কর্তৃপক্ষ।

নবান্নে এই বৈঠকের পরেই ইস্টবেঙ্গলের তরফে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে মুখ্যমন্ত্রী ও সৌরভের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত লাল-হলুদ সচিব কল্যাণ মজুমদার সেই বিজ্ঞপ্তিতে সই করেন ও বলেন “মুখ্যমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি সবসময় পাশে ছিলেন বলেই এই জায়গায় এসে আই এস এলে খেলার জন্য পদক্ষেপ করতে পারছি।” এবং শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন “যে দিন মোহনবানাগ এটিকের সঙ্গে যুক্ত হয়েছিল , সেদিন তিনি ফোন করে বলেছিলেন, তোমরা কি ভাবছ? আমি তোমাদের পাশে আছি।” বৈঠকে এ দিন উনারা ছাড়াও ছিলেন ক্লাবের আরও দুই প্রতিনিধি।

লগ্নিকারী সংস্থার তরফে বলা হয় , “ভারতীয় ফুটবলের সেরা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার জন্যই শতবর্ষ প্রাচীন ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হয়েছি আমরা।”
ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন , ” ইস্টবেঙ্গল ,মোহনবাগান, মোহামেডান বাঙালির গর্ব। তারা দক্ষতার শীর্ষে গেলেই ভারতের ফুটবলের উন্নতি হবে। ” অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী ক্রীড়ামন্ত্রী কে বলেন, কলকাতার তিন প্রধান মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মোহামেডানের নামে কলকাতায় তিনটি গেট নির্মাণ করার জন্য।

Related posts

Leave a Comment