ইকোপার্ক থানা এলাকায় পুলিশি সক্রিয়তা

Eco park

কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ ইকোপার্ক থানা এলাকায় পুলিশের ধরপাকড়। লকডাউনে খোলা ছিল মাংসের দোকান সহ প্রায় সব ধরণের দোকান। সেখান থেকে বেশ কয়েকজনকে পুলিশ গ্রেফতার করেছে বলে খবর।

সকাল থেকে ইকোপার্ক থানায় অভিযোগ আসছিল হাতিয়ারা, ঘুনি বিভিন্ন এলাকায় একাধিক দোকানপাট খোলা রয়েছে। এমনকি সাধারণ লোকও জমায়েত হয়েছে। এই খবরের জেরে ইকোপার্ক থানার পুলিশ বেরিয়ে পড়ে। দেখা যায় মাংসের দোকান খোলা, চায়ের দোকান সহ অনেক দোকান খোলা আছে। পুলিশ সেখানে হানা দেয়। পুলিশ দেখে পালাতে শুরু করে অনেকে। এর মধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *