আইইএম-ইউইএম কলেজে ক্যাম্পাস প্লেসমেন্টে সাফল্য

uem and service

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: আইইএম-ইউইএম কলেজে ক্যাম্পাস প্লেসমেন্টে বার্ষিক ৭২ লাখ টাকার চাকরি পেলেন একজন পড়ুয়া। সূত্রের খবর,আগামী অর্থবর্ষের জন্য হওয়া ক্যাম্পাস প্লেসমেন্ট ইন্টারভিউতে এবার যোগ দিয়েছিলেন এই ইঞ্জিনিয়ার। পাশাপাশি ম্যানেজমেন্ট কলেজের ১৪৫৩ জন পড়ুয়া যোগ দেন। সূত্রের আরও খবর, চাকরি প্রাথীদের বাছাই করার জন্য
অংশগ্রহণ করেছিল ১৬৮টির বেশি প্রখ্যাত কোম্পানি। ওই কলেজ সূত্রে গিয়েছে, অনলাইনে প্লেসমেন্ট ইন্টারভিউয়ের ব্যবস্থা করেছিল কলেজ। পড়ুয়াদের দক্ষতায় সন্তোষপ্রকাশ করে সেইসব প্রতিষ্ঠানের পক্ষ থেকে ২৩৭৩টি চাকরির প্রস্তাব পেয়েছেন পড়ুয়ারা। গড়ে বার্ষিক ৫ লক্ষ টাকার চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে পড়ুয়াদের। আইইএম-ইউইএম-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ভালো মানের প্লেসমেন্ট ছাত্র-ছাত্রীদের পাইয়ে দিতে সচেষ্ট থাকি আমরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *