Netaji ParkMiscellaneous Trending News 

নেতাজির জন্মবার্ষিকীতে পার্ক উদ্বোধন

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী। সূত্রের খবর, নিউটাউন ও নবদিগন্ত এলাকায় তাঁর স্মরণে দু’টি পার্কের উদ্বোধন করা হবে। জানা যায়, সেক্টর ফাইভে ‘জয় হিন্দ পার্ক’ তাঁর জন্মবার্ষিকীতে উদ্বোধন করা হবে। সুভাষচন্দ্র বসুর মূর্তি উন্মোচন করবেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। পাশাপাশি উপস্থিত থাকবেন নবদিগন্ত শিল্পী নগরীর কর্তা-ব্যক্তি সহ বিশিষ্ট জনেরা। এক্ষেত্রে আরও জানা যায়, ওইদিনে নিউটাউনের বিজনেস ক্লাবের কাছে অবস্থিত ‘সুভাষচন্দ্র পার্ক’ সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। ওই পার্কে বিনা মূল্যে প্রবেশ করা যাবে। নেতাজির ভাবনায় ও থিমে তৈরি হয়েছে এই পার্ক। আবার পাশাপাশি থাকছে তাঁর বিভিন্ন বয়সের ছবিও।

Related posts

Leave a Comment