কৃষিক্ষেত্রে থাবা বসানো পঙ্গপাল ধংস করতে এবার হেলিকপ্টার
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : পঙ্গপাল মারার জন্য প্রথম ব্যবহার করা হল হেলিকপ্টার। সূত্রের খবর, এবার পঙ্গপাল ধংস করতে ব্যবহার করা হল হেলিকপ্টার। দেশে প্রথম এমন ঘটনার সাক্ষী জয়সলমীর। জানা গিয়েছে, জয়সলমীরের সীমান্তবর্তী এলাকায় কৃষিক্ষেত্রে থাবা বসানো পঙ্গপাল নিধনে হেলিকপ্টার ব্যবহার করা হল। উল্লেখ্য, একটি বেসরকারি সংস্থার অন্তর্গত ওই কপ্টারটি বান্ধা এলাকায় পঙ্গপাল মারতে অভিযান চালায়। সূত্রের আরও খবর, ভারতীয় বায়ুসেনার এমআই-১৭ কপ্টারও এই কাজে লাগানো হবে বলে জানা গিয়েছে। পঙ্গপাল হানা দেওয়ায় প্রচুর খাদ্যশস্য নষ্টের আশঙ্কা বেড়েছে রাজস্থানে। পূর্বেই সেখানে হাই অ্যালার্ট জারি করা হয়। জয়সলমীরে পঙ্গপাল নিয়ন্ত্রণ বিভাগের কর্তা ড. রাজেশ কুমার এ বিষয়ে জানিয়েছেন, কপ্টারটিকে ২৫০ লিটার কীটনাশক দিয়ে পঙ্গপাল আক্রান্ত এলাকায় পাঠানো হয়। ওই কীটনাশক ৫০ হেক্টর জমিতে ছড়ানোর ক্ষমতা রয়েছে কপ্টারটির। উভয় দিক থেকেই চপারটি কীটনাশক স্প্রে করতে পারে।

