সল্টলেকে জমি মাফিয়া সন্দেহে গ্রেফতার ১
সল্টলেকের জমি মাফিয়ায় অভিযুক্ত রাজীব রঞ্জন কুমার গ্রেফতার।
সল্টলেকের জমি মাফিয়ায় অভিযুক্ত রাজীব রঞ্জন কুমার গ্রেফতার।
উল্টো রথে অংশগ্রহণ করলেন তৃণমূল সাংসদ তথা টলিউড অভিনেত্রী নুসরত জাহান। সূত্রের খবর, ওই রথযাত্রায় অংশ নেওয়ার ছবিও তিনি শেয়ার করেছেন ট্যুইটারে।
কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তাররা অবস্থান-বিক্ষোভে সামিল হলেন। এক্ষেত্রে তাঁদের দাবি, কলকাতার মেডিক্যাল কলেজে, কোভিড রোগীদের পাশাপাশি অন্যান্য রোগীদেরও চিকিৎসা করতে হবে। তাঁরা ৪৮ ঘণ্টার মধ্যে এই দাবী পূরণের আর্জি জানিয়েছেন। তবে সময় পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে এখনও কোনও সদুত্তর পাওয়া যায় নি বলে জানা যায়।
কলকাতার রাজা রামমোহন সরণি এলাকার একটি ফ্ল্যাটে করোনা রোগীর হদিশ পাওয়া গেল।
স্বাদ বদলে চাহিদা বাড়ছে “মণিপুরের পুঁটি” পেংবা মাছের। স্থানীয় সূত্রের খবর, মাছে-ভাতে থাকা বাঙালির স্বাদ বদলে চাহিদা বাড়ছে পেংবা মাছের। এই মাছ পুঁটি গোত্রীয়ও। প্রধানত মিষ্টি জলে চাষ হয়ে থাকে।
কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ আজ সকাল ১১টায় মৌলালিতে কংগ্রেস রাজ্য দপ্তর তথা বিধান ভবনে পশ্চিমবঙ্গের রূপকার, প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধান চন্দ্র রায়ের ১৩৮ তম জন্মদিবস ও ৫৮ তম প্রয়ান দিবস যথাযথ মর্যাদার সাথে পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোমেন মিত্র, সূর্যকান্ত মিশ্র, প্রদীপ ভট্টাচার্য প্রমুখ কংগ্রেস ও বামফ্রন্টের নেতৃবৃন্দ।
ইলিশ নিয়ে বাঙালির ভাবনা আজও রয়েছে। এবার সেই প্রত্যাশার অবসান হতে চলেছে। সূত্রের খবর, রাজ্যের বিভিন্ন বাজারে দিঘার ইলিশ পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।
মঙ্গলবার লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল করে নয়া মাইলস্টোন স্পর্শ করলেন লিওনেল মেসি। বার্সেলোনা ও আর্জেন্টিনা দলের হয়ে ৭০০ গোলের মালিক হলেন তিনি।
কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ আজ ডা: বিধান চন্দ্র রায়ের জন্মদিন। এই দিনটিকে স্মরণে রেখে পালিত হয় জাতীয় চিকিৎসব দিবস। ড: বিধান চন্দ্র রায় একদিকে যেমন প্রখ্যাত চিকিৎসক ছিলেন, অন্যদিকে তেমনই রাজনীতিবিদ হয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্বভারও পালন করেছিলেন। তিনি ১৪ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন।তাঁর জন্ম ১৮৮২ সালের ১ জুলাই ও মৃত্যু দিবস ১৯৬২ সালের একই…
কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ লকডাউন এর জেরে বন্ধ ছিল কালীঘাট মন্দির। প্রায় ১০০ দিন পর ভক্তদের জন্য আজ বুধবার কালীঘাট মন্দির খোলা হল। আপাতত গর্ভগৃহে প্রবেশের কোনো অনুমতি নেই এমনটাই জানিয়েছে কালীঘাট মন্দির কর্তৃপক্ষ। তবে করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে সুরক্ষা বলয় রয়েছে এবং স্যানিটাইজার মেশিন মূল গেটের সামনে বসানো হয়েছে।