মুক্ত শিক্ষার আনন্দ
শান্তিনিকেতন। নামটি শুনলেই এক শান্ত-নির্জন অশ্বত্থ গাছ,ছাতিম সহ নানা গাছ-গাছালির ছায়ার কথা মনে আসবে। আর পাঠভবনের পড়ুয়ারা গোল হয়ে বসে রয়েছে এই ছবিটা চোখে ভাসবে। রোদ্দুর ছায়ার মিলনে ফাঁক-ফোঁকর গলে আলোছায়ার নকশা দেখা যাবে। শিক্ষা অঙ্গনের আড়ালে পাখি-পক্ষির কিচিরমিচির শব্দ। ভেসে আসা বাউলের সুরও শুনতে পাওয়া যাবে। প্রকৃতির মাঝে পাঠ নেওয়া। এক উন্মুক্ত পরিবেশ। সেই…

