দূরশিক্ষা ও অনলাইন পাঠক্রমে ভর্তির নির্দেশ
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ভর্তি নিয়ে নির্দেশ। সূত্রের খবর, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চ মাসে সেশনে দূরশিক্ষা ও অনলাইন পাঠক্রমে ভর্তির শেষ তারিখ ৩০ এপ্রিল। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সূত্রে এই নির্দেশ দেওয়া হয়েছে। ইউজিসি-র সচিব সূত্রের খবর, ভর্তি সংক্রান্ত সব তথ্য ইউজিসি-র নির্দিষ্ট পোর্টালে আগামী ১৫ মে-র মধ্যে আপলোড করতে হবে। উল্লেখ করা যায়, প্রতি বছর জানুয়ারিতে এই সেশন শুরু হয়। করোনা পরিস্থিতির আবহে এবার তা জানুয়ারিতে শুরু করা সম্ভব হয়নি।

