Online Class-1Miscellaneous 

মূল্যায়নে অ্যাপ রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : অনলাইন ক্লাসে পড়ুয়ারা কতটা প্রস্তুতি নিতে পারছে সেই মূল্যায়নের পদ্ধতি বার করেছে রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ম্যাকাউট)। ওই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এই সংক্রান্ত একটি অ্যাপ তৈরি করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষক-শিক্ষিকারা অনলাইন ক্লাস নেওয়ার সময়ে খুব সহজেই বুঝতে পারবেন, কতজন পড়ুয়া ক্লাস করছেন।

পাশাপাশি কতটা শিখছেন, তা চটজলদি পরীক্ষার মাধ্যমে শিক্ষকেরা জানতে পারবেন বলে দাবি করা হয়েছে। এক্ষেত্রে আরও জানানো হয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডেটা অ্যানালিটিক্সের ওপর ভিত্তি করে তৈরি এই অ্যাপ শিক্ষকের ল্যাপটপ বা মোবাইলে লোড করা থাকবে। যার মাধ্যমে বুঝতে পারা যাবে, নির্দিষ্ট সময়ে কতজন পড়ুয়া ক্লাস করছে বা টানা কত সময়ের জন্য ক্লাস করছে।

Related posts

Leave a Comment