Nuclear Power Corp.Central Government Government Jobs 

নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড ২০৬ ট্রেনি, অ্যাসিস্ট্যান্ট, স্টেনো, ড্রাইভার নিচ্ছে

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: স্টাইপেন্ডিয়ারি ট্রেনি/ সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট, স্টেনো, সাব অফিসার, লিডিং ফায়ারম্যান এবং ড্রাইভার কম পাম্প অপারেটর কাম ফায়ারম্যান পদে ২০৬ জনকে নিচ্ছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড। নিয়োগ হবে রেগুলারে। নীচের মতো যোগ্যতার ভারতীয়রা আবেদন করতে পারেন।

২০৬টি শূন্যপদের মধ্যে কারেন্ট ১৮৬টি এবং ব্যাকলগ ২০টি। ব্যাকলগ-সহ মোট ১৭৬ জনকে নেওয়া হবে ক) ক্যাটেগরি-ওয়ান – স্টাপেন্ডিয়ারি ট্রেনি/ সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট (এসটি/ এসএ) – ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা হোল্ডার, খ) ক্যাটেগরি-ওয়ান – স্টাপেন্ডিয়ারি ট্রেনি/ সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট (এসটি/ এসএ) – সায়েন্স গ্র্যাজুয়েট, গ) সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট/সি এবং ঘ) সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট/ বি ডিসিপ্লিনে। এছাড়া ব্যাকলগ-সহ ৩০ জনকে নেওয়া হবে অ্যাসিস্ট্যান্ট গ্রেড-ওয়ান (এইচআর), অ্যাসিস্ট্যান্ট গ্রেড-ওয়ান (এফ অ্যান্ড এ), অ্যাসিস্ট্যান্ট গ্রেড-ওয়ান (সি অ্যান্ড এমএম), স্টেনো গ্রেড-ওয়ান, সাব-অফিসার/ বি, লিডিং ফায়ারম্যান/ এ, ড্রাইভার কাম পাম্প অপারেটর কাম ফায়ারম্যান/এ পদে।

শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা, বয়স ইত্যাদি:-
এসটি/ এসএ: ডিসিপ্লিন অনুযায়ী প্রার্থীদের সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং ডিপ্লোরধারী/ সায়েন্স গ্র্যাজুয়েট হতে হবে। বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। ১৮ মাসের ট্রেনিং। প্রথম বছর ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড মাসে ১৬,০০০ টাকা, দ্বিতীয় বছর মাসে ১৮,০০০ টাকা। সফল ট্রেনিং শেষে নিয়োগ হতে পারে গ্রুপ-বি পদে। তখন মাইনে ৩৫,৪০০ টাকা।

সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট/সি: সেফটি সুপারভাইজর: বি এসসি ডিগ্রি বা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাধারী হতে হবে। ১ বছরের ইন্ডাস্ট্রিয়াল সেফটি ডিপ্লোমা/ সার্টিফিকেট এবং ৪ বছরের ইন্ডাস্ট্রিয়াল অভিজ্ঞতা থাকতে হবে। সিভিল: মাধ্যমিক/ উচ্চমাধ্যমিকের পর ভারত সরকার স্বীকৃত সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাধারী হতে হবে। সরকারি প্রতিষ্ঠানে ৪ বছরের সুপারভাইজরির অভিজ্ঞতা। বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। গ্রুপ-বি পদে মাইনে ৪৪,৯০০ টাকা।

সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট/ বি: মাধ্যমিক/ উচ্চমাধ্যমিকের পর ৬০ শতাংশ নম্বর নিয়ে সিভিল/ ইলেক্ট্রিক্যাল/ মেকানিক্যাল/ ইনস্ট্রুমেন্টেশন বা ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমাধারী হতে হবে। বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। গ্রুপ-বি পদে মাইনে ৩৫,৪০০ টাকা।

অ্যাসিস্ট্যান্ট গ্রেড-ওয়ান (এইচ আর): ৫০ শতাংশ নম্বর নিয়ে যে কোনও শাখার গ্র্যাজুয়েট হতে হবে। অ্যাসিস্ট্যান্ট গ্রেড-ওয়ান (এফ অ্যান্ড এ): ৫০ শতাংশ নম্বর নিয়ে কমার্স শাখার গ্র্যাজুয়েট হতে হবে। অ্যাসিস্ট্যান্ট গ্রেড-ওয়ান (সি অ্যান্ড এমএম): ৫০ শতাংশ নম্বর নিয়ে (ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স) শায়েন্স শাখার বা কমার্স শাখার গ্র্যাজুয়েট হতে হবে।
স্টেনো গ্রেড-ওয়ান: ৫০ শতাংশ নম্বর নিয়ে যে কোনও বিষয়ের ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে। ইংলিশ স্টেনোগ্রাফিতে মিনিটে ৮০টি শব্দের গতি এবং কম্পিউটার টাইপিংয়ে মিনিটে ৪০টি শব্দের গতি থাকা চাই। বয়স ২১ থেকে ২৮ বছরের মধ্যে। গ্রুপ-সি পদে মাইনে ২৫,৫০০ টাকা।

সাব-অফিসার-বি: কেমিস্ট্রি-সহ বিজ্ঞান শাখার উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ হতে হবে। সঙ্গে এনএফএসসি থেকে অফিসার্স কোর্স পাশ হতে হবে। সঙ্গে ১২ বছরের অভিজ্ঞতা। অথবা ফায়ারম্যান/ ড্রাইভার কাম অপারেটর হিসেবে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। উচ্চতা ১৬৫ সেমি, ওজন ৫০ কেজি, বুকের ছাতি না-ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৮১ ও ৮৬ সেমি হতে হবে। দৃষ্টি চশমা ছাড়া ৬/৬ হওয়া চাই। রাতকানা রোগ বা বর্ণান্ধতা থাকলে চলবে না। শারীরিক মাপজোক, পিএটি -তে সফল হলে প্রিলিমিনারি ও অ্যাডভান্সড টেস্ট দেওয়ার সুযোগ পাবেন। বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। গ্রুপ-বি পদে মাইনে ৩৫,৪০০ টাকা।

লিডিং ফায়ারম্যান/এ: কেমিস্ট্রি/ সমতুল বিষয়-সহ ৫০ শতাংশ নম্বর নিয়ে বিজ্ঞান শাখার উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। সঙ্গে ভারি গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকলে অগরাধিকার। আর ফায়ার সার্ভিস অর্গানাইজেশনে ফায়ারম্যান/ ড্রাইভার কাম অপারেটর হিসেবে অন্তত ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অন্যদিকে, এনএফএসসি থেকে সাব অফিসার্স কোর্স করা থাকলে ও ভারিগাড়ি চালালোর বৈধ লাইসেন্স থাকলে অগ্রাধিকার এবং সেক্ষেত্রে ৭ বছরের অভিজ্ঞতা থাকলেই চলবে। উচ্চতা ১৬৫ সেমি, ওজন ৫০ কেজি, বুকের ছাতি না-ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৮১ ও ৮৬ সেমি হতে হবে। দৃষ্টি চশমা ছাড়া ৬/৬ হওয়া চাই। রাতকানা রোগ বা বর্ণান্ধতা থাকলে চলবে না। শারীরিক মাপজোক, পিএটি -তে সফল হলে প্রিলিমিনারি ও অ্যাডভান্সড টেস্ট দেওয়ার সুযোগ পাবেন। বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। গ্রুপ-সি পদে মাইনে ২৫,৫০০ টাকা।

ড্রাইভার কাম পাম্প অপারেটর কাম ফায়ারম্যান/এ: কেমিস্ট্রি-সহ ৫০ শতাংশ নম্বর নিয়ে বিজ্ঞান শাখার উচ্চমাধ্যমিক পাশ। সঙ্গে ভারি গাড়ি চালানোর বৈধ লাইসেন্স। গাড়ি চালানোয় ১ বছরের অভিজ্ঞতা। সঙ্গে ফায়ার ফাইটিং ইক্যুপমেন্টের সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে। উচ্চতা ১৬৫ সেমি, ওজন ৫০ কেজি, বুকের ছাতি না-ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৮১ ও ৮৬ সেমি হতে হবে। দৃষ্টি চশমা ছাড়া ৬/৬ হওয়া চাই। রাতকানা রোগ বা বর্ণান্ধতা থাকলে চলবে না। শারীরিক মাপজোক, পিএটি -তে সফল হলে প্রিলিমিনারি ও অ্যাডভান্সড টেস্ট দেওয়ার সুযোগ পাবেন। বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। গ্রুপ-সি পদে মাইনে ২১,৭০০ টাকা।

২৪-১১-২০২০ তারিখের সাপেক্ষে বয়সের হিসাব করতে হবে।

প্রার্থিবাছাই হবে:– এসটি/ এসএ (ডিপ্লোমা হোল্ডার), এসটি/ এসএ (সায়েন্স গ্র্যাজুয়েট), সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট/ সি এবং বি -এর ক্ষেত্রে ওএমআর বেসড বা কম্পিউটার বেসড লিখিত পরীক্ষা ও পার্সোনাল ইন্টাভিউয়ের মাধ্যমে। অ্যাসিস্ট্যান্ট গ্রড-ওয়ান (এইচ আর/ এফ অ্যান্ড এ/ সি অ্যান্ড এমএম) এবং স্টোনো গ্রেড-ওয়ান -এর ক্ষেত্রে ওএমআর বেসড বা কম্পিউটার বেসড লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে।
সাব অফিসার বি এবং লিডিং ফায়ারম্যান/এ -এর ক্ষেত্রে শারীরিক মাপজোক, শারীরিক সক্ষমতা, ড্রাইভিং টেস্ট এবং ওএমআর বেসড বা কম্পিউটার বেসড লিখিত পরীক্ষার মাধ্যমে। ড্রাইভার কাম পাম্প অপারেটর কাম ফায়ারম্যান/এ -এর ক্ষেত্রে শারীরিক মাপজোক, শারীরিক সক্ষমতা, ড্রাইভিং টেস্ট এবং ওএমআর বেসড বা কম্পিউটার বেসড লিখিত পরীক্ষার মাধ্যমে।

অনলাইন দরখাস্ত করবেন ২৪ নভেম্বর বিকেল ৬টার মধ্যে। আরও বিস্তারিত তথ্য পাবেন পিডিএফে। বিজ্ঞপ্তি নং RR/Site/HRM/01/2020.

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন দরখাস্ত করতে ক্লিক করুন: || রেজিস্ট্রেশন || লগইন ||

Related posts

Leave a Comment