No compromise on what you likeMiscellaneous 

ভাল লাগার বিষয়ে আপোষ নয়

নিজের ভাল লাগার বিষয়ে আপোষ করা ঠিক হবে না। যা পছন্দ নয় তা কোনওভাবেই মন থেকে মেনে নেওয়া উচিত নয়। মুখ বুজে থেকে ডিপ্রেশন বাড়াতে যাবেন না। যাতে চাপ সৃষ্টি হয়, তা থেকে বিরত থাকুন। অকপট জবাব দিতে না পারলে এই সমাজে সমস্যা বাড়বে। আগ বাড়িয়ে কারও বিষয়ে বেশি মাথা ঘামানো উচিত নয়। এমনকী আপনার বিষয়েও বেশি মাথা ঘামানোর মানুষগুলো থেকে দূরে থাকুন। ভালো চিন্তা-ভাবনার মানুষের সাথে মেশার চেষ্টা করবেন। সুন্দর করে কথা বলা মানুষদের সঙ্গে ভালো করেই কথা বলবেন। সব মানুষ যে ভালো হবে এমন নয়। তাই সকলের সঙ্গে মিলেমিশে থাকার প্রয়োজন অনুভব করাটা ঠিক হবে না।

ব্যক্তিগতভাবে সকলের সঙ্গে ঠিকঠাক ব্যবহার রাখার চেষ্টা করে যাবেন। নিজের মনের কথা সকলকে বলতে যাবেন না। বিশ্বস্ত মানুষকেই মনের কথা বলতে চেষ্টা করবেন। সম্মান সেই ব্যক্তিকেই করা উচিত, যে ব্যক্তি সম্মান দিয়ে থাকে। যে মানুষ সম্পর্ককে সমীহ করে না, সেই মানুষের সঙ্গে সম্পর্ক রাখাটার কোনও মানে হয় না। ভুলকে ভুল আর ঠিককে ঠিক বলতে না শিখলে মুশকিলে পড়বেন। সমস্যা এলেও তা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন। জীবনে আপনার ভাল লাগাটা কারও জন্য ক্ষয় হতে দেবেন না।

Related posts

Leave a Comment