কেন্দ্রের গরিব কল্যাণ যোজনা প্রকল্প
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : গরিব কল্যাণে ৪২ কোটি টাকা। করোনা পরিস্থিতিতে দেশের দরিদ্র ও আর্থিকভাবে দুর্বল শ্রেণির মানুষদের যাতে সঙ্কটে পড়তে না হয় তার জন্য প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা প্রকল্পের সূচনা করেছে কেন্দ্র। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে, ওই প্রকল্পে ৪২ কোটির বেশি মানুষ প্রায় ৬৮,৮২০ কোটি টাকার আর্থিক সহায়তা পেয়েছে। উল্লেখ্য, গত ২৬ মার্চ ১.৭০ লক্ষ কোটি টাকার এই প্রকল্পের ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সূত্রের খবর, এই প্রকল্পের মাধ্যমে মহিলা, দরিদ্র প্রবীণ নাগরিক ও কৃষকদের বিনাব্যয়ে খাদ্যশস্য ও নগদ টাকা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

