Goods TrainMiscellaneous 

রেলের নয়া উদ্যোগ ব্যবসা বৃদ্ধিতে

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ব্যবসা বাড়াতে নতুন মালবাহী ট্রাফিক পদ্ধতি চালু করল পূর্ব রেল। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সুনীত শর্মা, বিভাগীয় প্রধান, ডিআরএম ও অন্য আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনা করেন। রেল কর্তা-ব্যক্তি সূত্রে জানা গিয়েছে, লকডাউনের মধ্যেও পণ্য পরিবহণের ব্যবসা বৃদ্ধি পেয়েছে। পূর্ব রেলের প্রধান দপ্তর ও হাওড়া, শিয়ালদহ, মালদা ও আসানসোল-সহ বিভিন্ন জায়গায় বিজনেস ডেভেলপমেন্ট ইউনিট গড়ে তোলা হয়েছে। অপরদিকে, পণ্য পরিবহণ বাড়াবার জন্য আরও ছাড়ের পরিকল্পনা নিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। এই বিষয়ে বিভিন্ন প্রস্তাব একাধিক বাণিজ্যিক সংস্থা ও চেম্বার অফ কমার্সের কাছে পাঠানো হয়েছে। দক্ষিণ-পূর্ব রেলওয়ের এক আধিকারিক জানিয়েছেন, আয় আরও বাড়াতেই এমন পরিকল্পনার কথা চিন্তা করছে দক্ষিণ-পূর্ব রেলের বিজনেস ডেভেলপমেন্ট ইউনিট।

Related posts

Leave a Comment