NKDAMiscellaneous 

নিউটাউনে এবার “পালস অক্সিমিটার” যন্ত্রের ব্যবহার

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : করোনা সতর্কতায় নিউটাউনে এবার “পালস অক্সিমিটার”। সূত্রের খবর, করোনা মোকাবিলায় এবার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পালস অক্সিমিটার যন্ত্রের ব্যবহার শুরু করছে নিউটাউন-কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (এনকেডিএ)। ওই সংস্থা সূত্রে জানানো হয়েছে, চিকিৎসকদের পরামর্শ মেনেই এটা করা হয়েছে। এর সাহায্যে রক্তে অক্সিজেনের মাত্রা কীরকম রয়েছে, তা জানা যায়। অক্সিজেন নির্ধারিত মানের কম থাকলে, সেই ব্যক্তিকে এনকেডিএ-র স্বাস্থ্য কেন্দ্রে বা পছন্দমতো চিকিৎসকের কাছে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রত্যেকের বাড়ি গিয়ে এই পরীক্ষা করাটা কিছুটা অসুবিধার। জানা গিয়েছে, এনকেডিএ এই যন্ত্র ব্লক অ্যাসোসিয়েশনকে দিচ্ছে। তারপর বাসিন্দারা নিজেদের ব্লকের মধ্যে সময়মতো এই যন্ত্রের ব্যবহার করবেন। তার জন্য ব্লক অ্যাসোসিয়েশনের কয়েকজনকে যন্ত্র ব্যবহারের পদ্ধতিও শেখানো হচ্ছে। কোনও বাসিন্দার ক্ষেত্রে সন্দেহজনক কিছু পাওয়া গেলে দ্রুত এনকেডিএ-তে খবর দিতে বলা হয়েছে ব্লক প্রশাসনকে। এনকেডিএ সূত্রে আরও জানা গিয়েছে, নিউটাউনে কয়েকটি জায়গায় করোনা আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে।

Related posts

Leave a Comment