কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : স্নাতক স্তরে ডাক্তারিতে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট ২০২১ সালের ফর্ম পূরণের সময়সীমা বাড়িয়েছে আয়োজক সংস্থা এনটিএ। সূত্রের খবর, আগামী ১০ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত আবেদনপত্র ও ওই দিনই রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত ফি জমা দেওয়া যাবে। এক্ষেত্রে আরও জানানো হয়েছে, এবারেই প্রথম স্নাতক স্তরে নার্সিং ও জীবনবিজ্ঞানের কিছু বিষয় পড়ার জন্যও নিট পরীক্ষায় বসা যাবে। সেক্ষেত্রে পরীক্ষার্থীরা যাতে আবেদন করার যথেষ্ট সময় পেতে পারেন, সেই কারণেই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উল্লেখ করা যায়, আগে ৬ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। এনটিএ সূত্রের আরও খবর, আগামী ১১ থেকে ১৪ আগস্ট ফর্মে ভুল সংশোধন করার সময় দেওয়া হবে। পরীক্ষা হবে ১২ সেপ্টেম্বর।
বাড়ল স্নাতক স্তরে ডাক্তারিতে ভর্তির সময়

