নাসার রোভার পার্সিভিয়ারেন্স ছবি পাঠাবে
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ছবিতে মঙ্গল-স্পর্শ। ভারতীয় সময় রাত ২টা ২৫ মিনিটে সিগন্যাল আসে- লালগ্রহে পা ফেলেছে নাসার রোভার পার্সিভিয়ারেন্স। সূত্রের খবর, ৬ চাকার রোভার ঠিক কীভাবে নামল, তারই কিছু ছবি প্রকাশ করা হয়েছে।
এক্ষেত্রে নাসার দাবি, কোনও গ্রহে অবতরণের সময়ে এমন স্পষ্ট ছবি আগে কখনও মেলেনি। এ প্রসঙ্গে নাসা সূত্রে আরও জানানো হয়েছে, আগামী সপ্তাহের শুরু থেকেই মঙ্গল থেকে পর-পর ভিডিও-অডিও পাঠাবে পার্সিভিয়ারেন্স।

