Nasa-3Miscellaneous 

যাত্রা শুরু নাসার মঙ্গলযান “পারসিভারেন্স-২০২০”

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : মঙ্গলে পাড়ি দেবে নাসার মঙ্গলযান। ১১৭ বছর আগে আকাশে বিমান উড়িয়ে নজির গড়েছিলেন আমেরিকার রাইট ভ্রাতৃদ্বয়। আবারও সেই মুহূর্ত ফিরে আসছে। সূত্রের খবর, এটি পৃথিবী নয়, মঙ্গলের আকাশে উড়তে চলেছে আমেরিকারই মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার তৈরি হেলিকপ্টার। তবে এই হেলিকপ্টারের নকশা তৈরি থেকে নামকরণ পর্যন্ত জড়িয়ে রয়েছে ভারতের নাম। যা নিয়ে গর্ব করতেই পারে ভারতবাসী। আজ ৩০ জুলাই আমেরিকার মাটি থেকে মঙ্গলের উদ্দেশে যাত্রা শুরু করছে নাসার মঙ্গলযান “পারসিভারেন্স-২০২০”।

তারই পেটের উপর ভর করে লালগ্রহে রওনা দিতে চলেছে হেলিকপ্টার “ইনজেনুইটি”। নাসা সূত্রের খবর, আগামী ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মহাকাশযানটি মঙ্গলে পৌঁছে যাবে। জানা গিয়েছে, এই অভিযানে লালগ্রহের মাটি, পাথর-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণা করবে পারসিভারেন্স রোভার। নাসা সূত্রের আরও খবর, ২০১৪ সাল থেকে অভিযানের প্রস্তুতি নিয়েছিল নাসা। এর সঙ্গে পরীক্ষামূলকভাবে যুক্ত হয় হেলিকপ্টার পাঠানোর ভাবনা। নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির (জেপিএল) বিজ্ঞানী দলের প্রচেষ্টায় শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হচ্ছে। জেপিএল-এর কয়েকজন বিজ্ঞানীর নেতৃত্বে এই হেলিকপ্টার তৈরি হয়েছে। ওই দলের মধ্যে অন্যতম হলেন কোন্নগরের বাঙালি বিজ্ঞানী গৌতম চট্টোপাধ্যায়। এ বিষয়ে তাঁর বক্তব্য, মঙ্গলের আবহাওয়া পৃথিবীর মতো নয়। এখানে হেলিকপ্টার ওড়ানো সহজ নয়। যতক্ষণ না চূড়ান্ত সাফল্য মিলছে, ততক্ষণ উদ্বেগ থাকবেই। এক্ষেত্রে বিজ্ঞানীদের আরও ব্ক্তব্য, পৃথিবীতে ওড়ার সময় হেলিকপ্টারের ডানা গতিতে ঘোরে, সেই তুলনায় লালগ্রহে অনেক বেশি গতিতে ঘুরতে হবে। তবেই বিজ্ঞানীদের পরিকল্পনা সফল হবে বলে মনে করা হচ্ছে।

Related posts

Leave a Comment