রাসবিহারীতে মৃন্ময়ী হস্তশিল্প মেলা

Mrinmayi handicraft fair

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : রাসবিহারী অ্যাভিনিউয়ের ত্রিকোণ পার্কে শুরু হয়েছে মৃন্ময়ী হস্তশিল্প মেলা। ২৬ জানুয়ারি এই মেলার উদ্বোধন হয়। স্থানীয় সূত্রে খবর, রাজ্য সরকারের যৌথ উদ্যোগে গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাব মহিলা সমিতি পরিচালিত দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে এই মেলার আয়োজন করা হয়। এক্ষেত্রে আরওজানা গিয়েছে, বহু স্বনির্ভর গোষ্ঠী তাঁদের বিভিন্ন রকম শিল্পকর্ম নিয়ে মেলায় হাজির হয়েছেন। ওই কমিটির পক্ষ থেকে জানা গিয়েছে, মেলায় মোট ৫৮টি স্টল বসানো হয়েছে। মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট ব্যক্তিবর্গ। কমিটি সূত্রে আরও জানা গিয়েছে, এই মেলার সময়সীমা দুপুর ২টো থেকে রাত ৯টা পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *