লকডাউন মোকাবিলায় মাইকিং বিধাননগর পুলিশের

Bidhannagar police Miking

কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: লকডাউনের জেরে আজ সকাল থেকেই তৎপর দেখা যায় বিধাননগর পুলিশের। আগামী ২ দিন লকডাউন থাকবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে মাইকিং করা হয় পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি মানুষকে সতর্ক করা হয় যাতে কেউ ওই ২ দিন বাড়ির বাইরে অপ্রয়োজনে না বেরোয়। সূত্রের খবর, বিধাননগর পুলিশের পক্ষ থেকে সল্টলেকের বিভিন্ন ব্লকে মাইকিং করা হয়। জানানো হয়, আজ বৃহস্পতিবার ও ২৫ জুলাই শনিবার, এই দুইদিন পুরোপুরি লকডাউন থাকবে।

https://youtu.be/deYP3LMrgJE

পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়, অপ্রয়োজনে কেউ যাতে বাড়ির বাইরে না বেরোয়। পাশাপাশি এই সংক্রান্ত বিষয়ে সতর্কও করা হয় বিধাননগরবাসীকে। এছাড়াও অন্যান্য দিনগুলোতে যারা মাক্স না পড়ে বেরোচ্ছেন তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয় মাইকিং করে। অন্যদিকে, সল্টলেকের বিভিন্ন মার্কেট ও বাজারগুলোতেও লকডাউন নিয়ে মাইকিং করা হয়েছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *