মানসিক শান্তি বজায় রাখতে কি করবেন?
এখনকার সময়ে নিজের শান্তি বজায় রাখাটা অনেকটাই কঠিন। শান্তি রক্ষার জন্য কিছু মানুষের থেকে দূরে থাকতে হবে। যাকে বলে ইগনোর করা। চারপাশে বহু মানুষ নিয়ে আমাদের রোজই চলতে হয়। অনেক রকমের কথা কানে আসতে থাকবে। তবে সব কথার প্রতিক্রিয়া দিলে হবে না। জীবনে এমন কিছু মানুষ রয়েছেন যাঁরা মানসিক যন্ত্রনা বাড়িয়ে তুলতে পারে। সেই সব মানুষগুলোর কাজই হল – আপনার মন খারাপ করিয়ে দেওয়া। আপনি যাতে ভেঙে পড়েন, তার ব্যবস্থা করে দেওয়া। তাই সতর্ক আপনাকে থাকতেই হবে। মনে রেখে চলবেন, জীবনটা আপনার এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাটা আপনার হাতেই। নেগেটিভিটি দেখলেই নিজেকে সরিয়ে নেওয়া উচিত। এটাও মাথায় রাখবেন, সবাই বন্ধু হতে পারে না। অনেকেই আপনাকে নিচে নামাতে চেষ্টা করবে। তাই সাবধান থাকবেন। সহানুভূতির পরিবর্তে তাঁরা দুর্বল করার চেষ্টা করবে। সেই সুযোগটা দেওয়ার চেষ্টা করবেন না। কারও সাথে তর্ক করতে যাবেন না। কাউকে বোঝানোর দায়-দায়িত্বও আপনার নয়। এক্ষেত্রে আপনাকে যদি কেউ মূর্খ বলে থাকে তাহলে মৃদু হেসে চলে আসুন।
আপনার সময়, এনার্জি ও মানসিক শান্তির জন্য কী করবেন, তা একনজর জেনে জেনে নিন। সমালোচনার জবাব দিতে যাবেন না। নিজের সময়টুকু কাজে লাগানোর চেষ্টা করুন। একটা ভালো বই পড়লে জ্ঞানের পরিধি বাড়বে। আবার প্রিয়জনের সঙ্গে কোথাও ঘুরে আসতেও পারেন। মানসিক প্রশান্তির জন্য গাছ লাগাতেও পারেন। শরীর চর্চাও করতে পারেন। ব্যায়াম করলে শরীর ও মন সুস্থ থাকে। ছবিও তুলতে পারেন। গান শুনতে পারেন, সিনেমা দেখতে পারেন। ঈশ্বর সাধনায় নিয়োজিত থাকতে পারেন। জীবনটা সুন্দর করে নিজের মতো করে উপভোগ করতে চেষ্টা করবেন।

