অসমে ক্যামেরার লেন্সবন্দি ম্যান্ডারিন ডাক

Mandarin Duck

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ১১৯ বছর পর অসমে ম্যান্ডারিন হাঁসের দেখা। রঙ ছড়ালো ম্যান্ডারিন ডাক। সূত্রের খবর, দীর্ঘ বছরের পর তাদের দেখা পাওয়া গেল অসমে। উল্লেখ করা যায়, গত বছর উজানি অসমের তিনসুকিয়ায় বাঘজানে গ্যাস কূপে বিস্ফোরণ ঘটার পর আশপাশের বাস্তুতন্ত্র-জলভূমিতে মারাত্মক প্রভাব পড়ে। দীর্ঘদিন ধরে জ্বলতে থাকা আগুনে ভস্মীভূত হয় আশপাশের সব উদ্ভিদ। প্রচুর পরিমাণে তেল ও বর্জ্য মিশেছিল আশপাশের বিল ও জলাভূমিতে।

সূত্রের আরও খবর, একেবারে কাছাকাছি ছিল ডিব্রু-শইখোয়া জাতীয় উদ্যান ও পাখিদের পছন্দের চারণভূমি মাগুরি-মতাপুং বিল। তেলে, আগুনে ও গ্যাসে বিলের প্রচুর মাছও মারা গিয়েছিল। জলজ উদ্ভিদ ও প্রাণীর ক্ষয়-ক্ষতি হয়েছে। সম্প্রতি ওয়াইল্ড-লাইফ ট্রাস্ট অব ইন্ডিয়ার সদস্যরা বিরল প্রজাতির সাদা ডানার উড ডাকের বসতির সন্ধানে উজানি অসম থেকে অরুণাচলপ্রদেশ পর্যন্ত সমীক্ষা চালিয়েছে।

সেই রিপোর্ট অনুযায়ী জানা যায়, এই হাঁসের সংখ্যা মাত্র ২০০টি। এ বিষয়ে আরও জানা গিয়েছে, ক্যামেরায় ধরা পড়ে একটি ম্যান্ডারিন ডাক। একটি স্পট বিলড ডাকের সঙ্গে তাকে দেখা যায়। সমীক্ষা দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯০২ সালে শেষ এই হাঁসের দেখা পাওয়া গিয়েছিল রাজ্যে। এক্ষেত্রে ধারণা করা হচ্ছে, ম্যান্ডারিন ডাক সাধারণত ভারতে আসে না। ভুল করে আকাশে দলছুট হয়ে অন্য হাঁসেদের দলের সঙ্গে ভিড়ে ভারতে ঢুকে পড়ে। এই ঘটনায় পাখিপ্রেমীরা খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *