দীর্ঘ একাকিত্ব অসুস্থতার লক্ষণ

Long-term loneliness is a sign of illness

দীর্ঘ একাকিত্ব অসুস্থতার লক্ষণ। সফলতা না এলে শূন্যতা পূরণ হয় না। ভালোবাসা, সঙ্গ ও সহানুভূতি জীবনের জন্য প্রয়োজন। সম্পর্ক বোঝাপড়ার ওপর তৈরি হয়। প্রতিযোগিতা ও দুরত্ব সম্পর্কের প্রতি অন্তরায় সৃষ্টি করে। জীবন সংগ্রামে কঠিন হয়ে উঠতে দেখা যায় একজন নারী ও পুরুষকে। প্রথমে সে কোমল থাকলেও পরে সে কঠিন হয়ে দাঁড়ায়। একজন দায়িত্বশীল মানুষ হয়ে উঠতে চেষ্টা করে। আত্মার বন্ধন থেকে অনেকখানি নিজেকে গুটিয়ে নিয়ে থাকে। এটা জীবনের জন্য তাঁর প্রয়োজন হয়ে পড়ে। এমনি করেই গড়ে উঠছে এক নতুন প্রজন্ম যাঁরা কেউ সফল, কেউ আবার ভেতরে ভেতরে ক্লান্ত। অনেককে আবার আত্মবিশ্বাসী হয়ে উঠতে দেখা যায়। জীবনের প্রতিটি অধ্যায়ে ভালোবাসা, সম্মান আর পারস্পরিক বোঝাপড়া থাকবে। কেরিয়ার, সমাজ জীবনে চলা সম্পর্ক সবকিছুর মধ্যে একটা ভারসাম্য থাকা চাই। সম্পর্ক ভবিষ্যতের চাবিকাঠি, এটা মাথায় রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *