এলআইসির নয়া বিমা বাজারে
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : গ্রাহকদের সুবিধার্থে নতুন বিমা চালু করল এলআইসি। বিমার নাম হল ‘বিমা জ্যোতি’। এই নতুন বিমায় গ্রাহক সেভিংসের সুবিধাও পাবে আবার তার সঙ্গে জীবন বিমার সুবিধাও পাবে। অপরদিকে বিমা চলাকালীন গ্রাহকের মৃত্যু হলে তাঁর পরিবারকে এলআইসি আর্থিক সুরক্ষা দেবে বলে জানিয়েছে। পাশাপাশি টাকা জমানোর মেয়াদ শেষ হলে তা ফেরত পাবে আমানতকারী। এলআইসির পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইন বা সরাসরি কোনও এজেন্টের মাধ্যমেও গ্রাহকরা এই বিমা করাতে পারবেন। আরও জানা গিয়েছে, গ্রাহকরা প্রতিমাসে ত্রৈমাসিক, ষান্মাসিক এবং বছরে একবারে প্রিমিয়াম জমা দিতে পারবেন। এছাড়াও গ্রাহকরা যদি মনে করেন, তবে এই বিমা ১৫ থেকে ২০ বছর পর্যন্ত চালাতে পারবেন।এক্ষেত্রে সাম অ্যাসিওরেন্স ১ লক্ষ টাকা।

