Lessons that are useful for lifeMiscellaneous 

জীবনের জন্য যে শিক্ষাটা দরকারী

কাউকে অকারণে কষ্ট দিতে যাবেন না। তার সেই কষ্ট থেকে উঠে আসা দীর্ঘশ্বাস আপনার জীবনে দুর্গতি বয়ে আনতে পারে। মনে রাখবেন, অন্যের চোখে ভালো সাজতে গিয়ে নিজের ভালো লাগাগুলো বিসর্জন দিয়ে দেবেন না। এটাও মাথায় রাখবেন, যদি কেউ আপনাকে গ্রহণ করতে না পারে, তাহলে গ্রহণযোগ্য হওয়ার চেয়ে একা থাকতে চেষ্টা করবেন। জীবনের জন্য একটা কথা মাথায় রেখে চলবেন-জীবনে যা হাতছাড়া হয়ে গেছে, তা নিয়ে আফসোস করার দরকার নেই। বয়স, শিক্ষা, পদ বা পদবির দিক দিয়ে যদি কেউ ছোট হয়েও থাকে তাহলে কখনও কাউকে ছোট করে দেখবেন না। মনে এই ধারণা রেখে চলবেন না। সেক্ষেত্রে আপনিই ছোট হয়ে যাবেন। জীবনের জন্য এই শিক্ষাটা খুব দরকারী। নিজের সম্পত্তি-অর্থ ও অবস্থান নিয়ে বাড়াবাড়ি রকমের আত্মবিশ্বাসী হতে যাবেন না। জীবনে অহঙ্কার দেখানোর প্রয়োজন নেই। অহঙ্কারী হলে তার পতন হয়। কখনও অহঙ্কারী হতে যাবেন না। এটা মাথায় রেখে চলবেন যে, সময় যখন তখন বদলে যেতে পারে। উত্তাল সাগরও শুকিয়ে মরুভূমি হয়ে যেতে পারে।

Related posts

Leave a Comment