কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : লকডাউনের জেরে রাজ্যের চর্মশিল্পে জোর ধাক্কা। সূত্রের খবর, কয়েকশো কোটির ব্যবসা ক্ষতিগ্রস্ত। করোনা পরিস্থিতিতে গোটা বিশ্বে চর্ম ও চর্মজাত শিল্পে লেনদেন বন্ধ। পশ্চিমবঙ্গেও একই অবস্থা। জানা গিয়েছে, বানতলা লেদার কমপ্লেক্স ও শহরের বিভিন্ন ট্যানারি ও চামড়ার জিনিস প্রস্তুতকারী সংস্থা ব্যাপক আর্থিক ক্ষতির মুখোমুখি। উল্লেখ্য, এখন রাজ্যের বানতলা চর্মনগরী-সহ শহর ও শহরতলি মিলিয়ে মোট ৫৩৮টি ট্যানারি, ২৩০টি লেদার ফুটওয়্যার ও চামড়ার অন্যান্য সামগ্রী উৎপাদনকারী ৪৩৬টি কারখানা রয়েছে। আবার বানতলা লেদার কমপ্লেক্সে এক লক্ষেরও বেশি শ্রমিক ও কর্মচারী কাজ করেন। পাশাপাশি চামড়ার ছোট-বড় হ্যান্ডব্যাগ মিলিয়ে বিদেশে যত পণ্য রপ্তানি হয়, তার প্রায় ৮০ শতাংশই তৈরি হয় এই রাজ্যে। আবার একটা বড় অংশের ইন্ডাস্ট্রিয়াল গ্লাভসও রপ্তানি হয়। এছাড়া বেল্ট, ওয়ালেট ও জুতো-সহ বিভিন্ন সামগ্রী রয়েছে। সূত্রের আরও খবর, রপ্তানিকারক সংগঠনের হিসেব অনুযায়ী জানা গিয়েছে, লকডাউন পর্বে কমপক্ষে ৫০০ কোটি টাকার ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে এই রাজ্যে।
লকডাউন পর্বে রাজ্যে চর্মশিল্পে জোর ধাক্কা, ক্ষতিগ্রস্ত ব্যবসা

