কলকাতায় নতুন মেট্রো রুট সংযোগ

Kolkata metro

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২২ আগস্ট তিনটি কলকাতা মেট্রো রুট উদ্বোধন করবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবর। কলকাতার জন্য বিশেষ পুজো উপহার হতে চলেছে। মেট্রো রেল সূত্রের খবর, কলকাতায় ১৩.৬২ কিলোমিটার নতুন মেট্রো সংযোগের সূচনা হবে। যার মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ অংশ হল-গ্রিন লাইন (এসপ্ল্যানেড-শিয়ালদহ), ইয়েলো লাইন (নোয়াপাড়া-জয় হিন্দ বিমানবন্দর), অরেঞ্জ লাইন (হেমন্ত মুখোপাধ্যায়-বেলেঘাটা), সড়ক পথের তুলনায় মেট্রোপথে যাত্রাপথ আরামদায়ক হবে।

গ্রিন লাইন :একসময় সড়কপথে যাতায়াত করতে সময় ব্যয় হত এক ঘন্টার কাছাকাছি। এখন মেট্রো পথে সময় লাগবে মাত্র ১১ মিনিট । প্রতিদিন ৬ লক্ষেরও বেশি যাত্রী পরিষেবা পাবেন। ইয়েলো লাইন :কলকাতাবাসীর স্বপ্ন পূরণ হতে চলেছে। এসপ্ল্যানেড থেকে নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এটির যাত্রাপথ। সড়কপথে এক ঘন্টা সময় ব্যয় হত। মেট্রোপথে মাত্র ৩০মিনিট সময় লাগবে। অরেঞ্জ লাইন : সায়েন্স সিটি এলাকা ও বেলেঘাটা সংলগ্ন এলাকাগুলিকে সংযুক্ত করবে। সল্টলেক সেক্টর-V এর আইটি হাব সংযুক্তকরণ করা হবে। শিক্ষার্থী ও সাধারণ মানুষের নির্ভরযোগ্য ভ্রমণের সুযোগ হতে চলেছে মেট্রো পথ। মেট্রো ভাড়া শুরু মাত্র ৫ টাকা থেকে ৭০ টাকা পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *