কলকাতা ইসকনের উল্টো রথে নুসরত

Rath Yatra

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : উল্টো রথে অংশগ্রহণ করলেন তৃণমূল সাংসদ তথা টলিউড অভিনেত্রী নুসরত জাহান। সূত্রের খবর, ওই রথযাত্রায় অংশ নেওয়ার ছবিও তিনি শেয়ার করেছেন ট্যুইটারে। উপস্থিত ছিলেন তাঁর স্বামী নিখিল জৈনও। সূত্রের আরও খবর, রথের আচার পালন করেছেন নুসরত। তিনি ট্যুইটারে লিখেছেন, সবার ওপরে মানবিকতা। ইসকন কলকাতার আয়োজিত উল্টো রথযাত্রায় অংশ নিয়ে আমি সম্মানিত বোধ করছি। করোনা সংক্রমণের কারণে এবারে কোথাও বড় করে রথযাত্রা আয়োজন করা যায়নি। নিয়ন্ত্রিতভাবেই আয়োজিত হয়েছে রথযাত্রা। সেই তালিকায় রয়েছে ইসকনের রথও। উল্লেখ্য, এবার সবরকম নিয়ম মেনে কলকাতার মন্দির চত্বরেই ইসকনের রথযাত্রা পালিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *