মধ্যশিক্ষা পর্ষদের শীর্ষকর্তা পড়ুয়াদের অঙ্ক-ভীতি কাটাতে উদ্যোগী

Help You Tube

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : বর্তমান পরিস্থিতিতে স্কুল-কলেজ সব বন্ধ। এই অবস্থায় পড়ুয়াদের অঙ্ক-ভীতি কাটাতে আসরে নামলেন মধ্যশিক্ষা পর্ষদের এক শীর্ষকর্তা। পার্থ কর্মকার (শিক্ষা উপসচিব) প্রযুক্তি ব্যবহার করে অঙ্কের সাধারণ ভুলভ্রান্তি ধরে দেওয়ার পাশাপাশি সহজে কীভাবে নানাবিধ কৌশল নিয়ে আলোকপাত করা যায় তা নিয়েই আলোচনা করেছেন। ইউটিউবে পাওয়া যাবে এইসব ভিডিও।

সম্প্রতি মানব-কম্পিউটার হিসেবে পরিচিত শকুন্তলাদেবীর জীবনীমূলক একটি চলচ্চিত্র ওটিটি বিনোদন অ্যাপে মুক্তি পেয়েছে। তাই এই প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে সাময়িক হলেও গণিতচর্চা নিয়ে আগ্রহ দেখা দিয়েছে। পর্ষদের উপসচিব হওয়া ছাড়াও পার্থবাবু ক্যালকাটা ম্যাথমেটিক্যাল সোসাইটির সহ-সম্পাদক। স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের হাতে এই সংস্থার জন্ম।

প্রশাসনিক কাজের জন্য দীর্ঘদিন শিক্ষকতা করানো হয়নি। আগে এ ধরনের ওয়ার্কশপ পড়ুয়াদের সঙ্গে নিয়েই করেছেন। বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব হচ্ছে না। গণিতের বিস্তৃত ক্ষেত্র নিয়েই তাঁর কাজ। প্রথম জীবনে স্কুল, পরে কলেজে শিক্ষকতার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। তাই সেটা কাজে লাগিয়েই কেজি থেকে পিজি-র পড়ুয়াদের পাশে দাঁড়ানো সহজ হয়েছে তাঁর পক্ষে। তিনি আরও জানান, অঙ্ক তাড়াতাড়ি করার কিছু কৌশল রয়েছে যেগুলি ইউটিউবের মাধ্যমে তিনি সবার সামনে তুলে ধরেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *