Kalyani University-1Miscellaneous 

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : নতুন উপাচার্য। সূত্রের খবর, চলতি মাসের ২০ তারিখে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য শঙ্করকুমার ঘোষের মেয়াদ শেষ হতে চলেছে। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, উচ্চশিক্ষা দফতর ৪ বছরের জন্য নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক মানস সান্যালের নাম ঘোষণা করেছে। উল্লেখ্য, তিনি কল্যাণী বিশ্ববিদ্যালয়েরই বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অধ্যাপক। অন্যদিকে বিকাশ ভবন সূত্রের খবর, এই নিয়োগের নির্দেশে রাজ্যপাল জগদীপ ধনকর সই করেননি বলেও জানা যায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশের বক্তব্য, মানস সান্যাল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত রয়েছেন। এরফলে তিনি শক্ত হাতে বিশ্ববিদ্যালয় চালাতে সক্ষম হবেন।

Related posts

Leave a Comment