professorMiscellaneous State Government 

কল্যাণী এইমসে ১৪৭ প্রফেসর নিচ্ছে

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বিভিন্ন ডিসিপ্লিনে ১৪৭ প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাডিশনাল প্রফেসর নিচ্ছে কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে। নিয়োগ হবে ফিজিওলজি, অ্যানাটমি, ফার্মাকোলজি সহ বিভিন্ন ডিপার্টমেন্টে।

প্রফেসর: মোট শূন্যপদ ২৮টি। অ্যাডিশনাল প্রফেসর: মোট শূন্যপদ ২২টি। অ্যাসোসিয়েট প্রফেসর: মোট শূন্যপদ ৩২টি। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর: মোট শূন্যপদ ৬৫টি।

মেডিক্যাল প্রার্থীদের ক্ষেত্রে– মেডিক্যাল কাউন্সিল অ্যাক্ট ১৯৫৬ অনুযায়ী প্রথম অথবা দ্বিতীয় সিডিউল অথবা তৃতীয় সিডিউলের দ্বিতীয় পার্টে বর্ণিত মেডিক্যাল ডিগ্রিধারীরা পোস্ট গ্র্যাজুয়েট (এমএস/ এমডি) ডিগ্রিধারী হলে আবেদন করতে পারেন। নন-মেডিক্যাল প্রার্থীদের ক্ষেত্রে– সংশ্লিষ্ট ডিসিপ্লিনের মাস্টার ডিগ্রিধারীরা ডক্টরেট করে থাকলে আবেদন করতে পারেন।

সঙ্গে প্রফেসর পদের ক্ষেত্রে অন্তত ১৪ বছরের অভিজ্ঞতা থাকা চাই। অ্যাডিশনাল প্রফেসর পদের ক্ষেত্রে অন্তত ৮ বছরের অভিজ্ঞতা থাকা চাই। অ্যাসোসিয়েট প্রফেসর পদের ক্ষেত্রে অন্তত ৬ বছরের অভিজ্ঞতা থাকা চাই। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের ক্ষেত্রে অন্তত ৪ বছরের অভিজ্ঞতা থাকা চাই।

বয়স হতে হবে প্রফেসর/ অ্যাডিশনাল প্রফেসর পদের ক্ষেত্রে ৫৮ বছরের মধ্যে এবং অ্যাসোসিয়েট প্রফেসর/ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের ক্ষেত্রে ৫০ বছরের মধ্যে। মাইনে প্রফেসর/ অ্যাডিশনাল প্রফেসর/ অ্যাসোসিয়েট প্রফেসর পদের ক্ষেত্রে ৩৭,৪০০ – ৬৭,০০০ টাকা এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের ক্ষেত্রে ১৫,৬০০ – ৩৯,১০০ টাকা। সঙ্গে অ্যাডিশনাল গ্রেড পে।

প্রার্থীবাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। এরপর হবে নথিপত্র যাচাই।

আবেদন করবেন নির্ধারিত বয়ানে। দরখাস্তের বয়ান পাবেন https://aiimskalyani.edu.in ওয়েবসাইটে। যাবতীয় প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত জেরক্স সহ সঠিকভাবে পূরণ করা আবেদনপত্র পাঠাবেন ১৭ জুলাইয়ের মধ্যে। এই ঠিকানায়: The Administrative Officer, Recruitment Cell, All India Institute of Medical Sciences, Kalyani
NH-34 Connector, Basantapur, Saguna Nadia, West Bengal – 741245
. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ও দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment