কোল ইন্ডিয়ার বেসরকারিকরণের বিরুদ্ধে সোচ্চার জ্যোতিপ্রিয় মল্লিক

Jyotipriyo Mallick

কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: কোল ইন্ডিয়া সংস্থাকে ১০০ শতাংশ বেসরকারি করণের পরিকল্পনার বিরুদ্ধে আজ সোচ্চার হয় উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের কাছে জবাব তলবের দাবি নিয়ে উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ জ্যোতিপ্রিয় মল্লিক তার সল্টলেকের নিজের বাড়িতে কালো পতাকা ও প্লাকেট হাতে নিয়ে বিক্ষোভ দেখান।

এদিন তিনি জানান, আম্ফান দুর্নীতি নিয়ে উত্তর ২৪ পরগনা জেলায় ১৪ জনকে শোকজ করা হয়েছে । তার মধ্যে রয়েছেন প্রধান এবং অ্যাডমিনিস্ট্রেটর।এদিন তিনি আরও জানান, হালিশহর পৌর সভার অ্যাডমিনিস্ট্রেটরকে শোকজ করা হয়েছে। পাশাপাশি, দক্ষিণ দমদম পৌর সভার ১ জন অ্যাডমিনিস্ট্রেটর বোর্ডের মেম্বার গোপা পান্ডেকে শোকজ করা হয়। এছাড়া গরুলিয়া পৌরসভার কমিশনার, জ্যাংড়া হাতিয়ার ২-এর প্রধানকেও শোকজ করার জন্য চিঠি দেওয়া হয়েছে।

এক্ষেত্রে তিনি আরও জানিয়েছেন, আমাদের যেখানে যেখানে গাফিলতি মনে হয়েছে আমরা সেখানে শাস্তি দেব। টাকা রিটার্ন করার খেলা শুরু হয়েছে। যে টাকা নিয়েছ তাকে টাকা ফেরত দিতেই হবে।টাকা ফেরত দিলেই হবে না। তাকে দিতে হবে কৈফিয়তও। ইতিমধ্যেই ব্যাপক পরিমানে ড্রাফট ফেরত এসেছে।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিষয়ে জ্যোতিপ্রিয়বাবুর মন্তব্য, দিলীপ বাবু গুনে এসেছে বাড়িতে বাড়িতে গিয়ে।ওতো গুনতে ভালো বাসেন, গাছ কাটতে ভালো বাসেন, হাফ প্যান্ট পরে গুনতে ভালোবাসেন। তাঁর আরও মন্তব্য, অশিক্ষিত মানুষের মতো কথা বললে কি করে হবে।শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তো। পাশাপাশি তিনি বলেন, ‘আমরা যা প্রমান পেয়েছি, যাঁদের বিরুধ্যে অভিযোগ পেয়েছি, প্রত্যেককে শাস্তি দিয়েছি’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *