জয়েন্ট (মেন) ও নিট-এর জন্য স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশিকা জারি

Jaint Students

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : জয়েন্ট ও নিট নিয়ে নির্দেশিকা। এক্ষেত্রে জানানো হয়েছে, শুধুমাত্র মাস্ক ও গ্লাভস পরা বাধ্যতামূলকই নয়, পরীক্ষার্থীদের আনতে হবে জলের বোতল ও স্যানিটাইজারও। উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে জয়েন্ট (মেন) ও নিট-এর জন্য স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশিকা জারি হল। ওই নির্দেশিকায় জানানো হয়েছে, পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে সব পড়ুয়ার থার্মাল স্ক্যানিং হবে। শরীরের তাপমাত্রা ৯৯.৪ ডিগ্রি ফারেনহাইটের বেশি হলে আইসোলেশন রুমে বসে পরীক্ষা দিতে হবে। আবার দুই প্রবেশিকা পরীক্ষার জন্য সামাজিক দূরত্ব পালন সংক্রান্ত বিস্তারিত বিধির উল্লেখ থাকছে অ্যাডমিট কার্ডে।

নির্দেশিকায় বলা হয়েছে, পরীক্ষাকেন্দ্র কোথায়, তা পরীক্ষার আগে একটি লিঙ্ক পাঠিয়ে পড়ুয়াদের জানিয়ে দেওয়া হবে। আবার পরীক্ষাকেন্দ্রে পড়ুয়াদের নতুন ত্রিস্তরীয় মাস্ক দেওয়াও হবে। প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে ভারতে এই দুই পরীক্ষা নেওয়ার বিরুদ্ধে সরব হলেন সুইডেনের পরিবেশবিদ গ্রেটা থুনবার্গও। জয়েন্ট– মেনে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ৫৭০ থেকে বাড়িয়ে ৬৬০ করা হয়েছে। আবার নিটের কেন্দ্র ২,৫৪৬টি থেকে বেড়ে হয়েছে ৩,৮৪৩টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *