স্বাধীনতা দিবসে ফটোগ্রাফি প্রতিযোগিতা ডাকবিভাগের

india post

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ভারতীয় ডাকবিভাগ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিশেষ ফটোগ্রাফি বা আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করেছে। সূত্রের খবর, প্রতিযোগিতায় যে আলোকচিত্র প্রথম স্থান অধিকার করবে, তা স্বাধীনতা দিবসের স্মারক স্ট্যাম্প হিসেবে প্রকাশ করবে ভারতীয় ডাকবিভাগ। এক্ষেত্রে প্রতিযোগিতার বিষয়বস্তু– ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস ইন ইন্ডিয়া (কালচারাল)। জানা গিয়েছে, আগামী ২৭ জুলাইয়ের মধ্যে কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রকের অধীনে থাকা https://www.mygov.in ওয়েবসাইটের মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে। সূত্রের আরও খবর, প্রথম পুরস্কার ৫০ হাজার, দ্বিতীয় পুরস্কার ২৫ হাজার এবং তৃতীয় পুরস্কার ১০ হাজার টাকা। এছাড়াও অন্যান্য পুরস্কার রয়েছে। পেশাদার বা অপেশাদার আলোকচিত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা নেই বলে জানিয়েছে ডাকবিভাগ। তবে প্রতিযোগিতায় ছবি পাঠানো হবে, তার সম্পর্কে খুব ছোট করে লিখে দিতে হবে বলে জানা যায়।

বিস্তারিত জানতে ক্লিক করুন: এখানে

নিয়মাবলী জানতে ক্লিক করুন: এখানে

অংশগ্রহণের জন্য লগ-ইন করতে ক্লিক করুন: এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *