IIT DelhiCentral Government Government Jobs 

১৮ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: জুনিয়র অ্যাসিস্ট্যান্টের পদে ১৮ জনকে নিচ্ছে দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। নিয়োগ হবে বিভিন্ন ডিপার্টমেন্ট/ সেন্টার/ সেকশন/ ইউনিট -এর অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগে গ্রুপ সি (নন-টেকনিক্যাল) পদে। নীচের মতো যোগ্যতার ভারতীয়রা আবেদন করতে পারেন।

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: শূন্যপদ ১৮টি (অসং ৪, তঃজাঃ ২, তঃউঃজাঃ ৩, ওবিসি ৪, আর্থিকভাবে দুর্বল ৫)। অন্তত ৫৫% নম্বর নিয়ে যেকোনো ডিসিপ্লিনের ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট বা সমতুল কম্পিউটার অফিস এপ্লিকেশনগুলিতে দক্ষ হতে হবে এবং কম্পিউটারে ইংরেজিতে মিনিটে অন্তত ৪০টি শব্দ এবং হিন্দিতে অন্তত ৩৫টি শব্দ টাইপের দক্ষতা থাকতে হবে। এছাড়া অন্তত ১ বছরের সংশ্লিষ্ট অভিজ্ঞতা থাকা চাই। ২৭-১১-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে। মাইনে ২১,৭০০ – ৬৯,১০০ টাকা।

প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষা/ ট্রেড টেস্ট/ কম্পিউটার টেস্টের মাধ্যমে। সফল হতে অন্তত ৬০ শতাংশ নম্বর পেতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী নম্বরে ছাড় পাবেন।

ফি বাবদ ২০০ টাকা দিতে হবে অনলাইন পোর্টালের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে। ফি পেমেন্ট হলে তবেই দরখাস্ত গ্রাহ্য হবে।

সিলেকশন কমিটি সুপারিশের ভিত্তিতে ইনস্টিটিউশন চুক্তিতেও নিয়োগ করতে পারে। সেক্ষেত্রে প্রথমে নিয়োগ হবে ১ বছরের জন্য।

দরখাস্ত করবেন কেবলমাত্র অনলাইনে ২৭ নভেম্বর, বিকেল ৫টার মধ্যে। এর জন্য প্রার্থীর একটি বৈধ ইমেল আইডি থাকা চাই। দরখাস্ত একবার সাবমিট করা হয়ে গেলে তাতে কোনো পরিবর্তন বা পুনরায় দরখাস্ত সাবমিট করা যাবেনা। যাঁরা সরকারি/ আধা-সরকারি/ পিএসইউ -তে কর্মরত তাঁরা দরখাস্ত করবেন প্রপার চ্যানেল এর মাধ্যমে। তাঁদেরকে লিখিত পরীক্ষা পা বা কম্পিউটার টেস্ট -এর সময় নো অবজেকশন সার্টিফিকেট দাখিল করতে হবে। তবে তার আগে অবশ্যই সার্টিফিকেটের একটি কপি পাঠাতে হবে। অসম্পূর্ণ দরখাস্ত বাতিল হবে। কোনরকম চিঠিপত্র চিঠিপত্র বা যোগাযোগ এর চেষ্টা গ্রাহ্য হবে না। আরো বিস্তারিত তথ্য পাবেন ওপরে বলা ওয়েবসাইটে ও পিডিএফে। বিজ্ঞপ্তি নম্বর: E-II/16/2020 (DR)।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন দরখাস্ত করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment