metro kolkataMiscellaneous Trending News 

ই-পাসের সংখ্যা বাড়ানোর উদ্যোগ মেট্রোরেলের

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ইতিমধ্যেই ই-পাস নিয়ে ভাবনা শুরু করল কলকাতা মেট্রো। সূত্রের খবর, মেট্রোয় অফিস টাইমে স্লটে বিশেষ করে সন্ধ্যায় ই-পাসের সংখ্যা বাড়ানো হবে। টালিগঞ্জ, কালীঘাট দক্ষিণ কলকাতার এই দুই স্টেশন অন্যদিকে উত্তর কলকাতার মহাত্মা গান্ধী রোড স্টেশন ও মধ্য কলকাতার এসপ্ল্যানেড সহ পার্ক স্ট্রিট স্টেশন থেকে ই-পাস নেওয়ার সংখ্যা বেড়েছে বলে জানা গিয়েছে। মেট্রো সূত্রের খবর, এই সব স্টেশন থেকে আরও বেশি সংখ্যায় ই-পাস মিলবে।

অ্যাপ নির্মাণ সংস্থা তাদের সার্ভার থেকে স্লটের সংখ্যা বাড়াচ্ছে বলেও জানা যায়।আগামী সোমবার থেকে এই স্লট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে সোমবার থেকে বাড়ছে মেট্রোর সংখ্যা। ১১০ এর বদলে ১১৬টি মেট্রো চলবে। সেই জন্য ই-পাস বাড়ানো হচ্ছে। মেট্রো সূত্রের আরও খবর, প্রাথমিক ভাবে মনে করা হয়, প্রতি রেকে ৪০০ জন করে যাত্রী নিয়ে যাওয়া যাবে। ধাপে ধাপে এই সংখ্যা বাড়ানো হবে। আবার যাত্রী বৃদ্ধি করার জন্য প্রয়োজন ই-পাসের সংখ্যা বাড়ানো। এক্ষেত্রে বলা হয়েছে, ই-পাস না বাড়ালে যাত্রীরা স্টেশন অবধি আসতে পারবেন না। এক্ষেত্রে এক ধাক্কায় ই-পাসের সংখ্যা বাড়াতে রাজি নয় কলকাতা মেট্রো।

Related posts

Leave a Comment